বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

কেউ শুয়ে আছেন মাটিতে। কেউ বা মেঝেতে চাটাই পেতে শুয়ে আছেন। তাঁরা সবাই রোগী। কিন্তু কেন মাটিতে এভাবে পড়ে রয়েছেন তাঁরা? কারণ হাসপাতালে বেড জোটেনি তাঁদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ শুয়ে আছেন মাটিতে। কেউ বা মেঝেতে চাটাই পেতে শুয়ে আছেন। তাঁরা সবাই রোগী। কিন্তু কেন মাটিতে এভাবে পড়ে রয়েছেন তাঁরা? কারণ হাসপাতালে বেড জোটেনি তাঁদের। হ্যাঁ, বাঁকুড়ার একটি সরকারি হাসপাতালে এমনই চিত্র ফুটে উঠেছে। হাসপাতালের কয়েকটি ছবি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। গোটা বিষয়টি নিজের চোখে দেখতে গতকাল মাঝরাতে হাসপাতালে হানা দেন এলাকার স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া। স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতালে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন পরিকাঠামোর হাল হকিকত। ঘটনাটি বাঁকুড়ার ইন্দাসের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।

জানা গিয়েছে, এই হাসপাতালের উপর শুধুমাত্র ইন্দাস বিধানসভার মানুষ নয়, পার্শ্ববর্তী কোতুলপুর ও পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার একাংশের মানুষও নির্ভরশীল। কিন্তু সেই হাসপাতালই এখন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেডের অভাবে বহু রোগীকে মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে। যা দেখামাত্রই হতাশা প্রকাশ করলেন বিধায়ক। বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে আবেদন জানালেন বিধায়ক। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোরও প্রস্তাব দিলেন তিনি। জানা গিয়েছে, ইন্দাস হাসপাতালের এই অবস্থা দীর্ঘদিনের। তৃণমূল জমানায় বারবার হাসপাতালে পরিকাঠামোগত সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিন পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখেন বিধায়ক। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। জানার চেষ্টা করেন, হাসপাতালের পরিষেবার হাল হকিকত। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান যে, ‘হাসপাতালের পরিষেবার তেমনি খামতি নেই। কিন্তু হাসপাতালে বেডের অভাব রয়েছে। ফলে বহু রোগীকে মেঝেতে শুয়েই পরিষেবা নিতে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তর করা হবে। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য়মন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছি।’

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০