আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার পর এবার রাজ্যের প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। এতদিন যে ভাতা ১ হাজার টাকা করে মিলত, এবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ১ হাজার ৫০০ টাকা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকেই বর্ধিত হারে ভাতা পাঠানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। প্রশাসনের লক্ষ্য, আগামী দু-তিন দিনের মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া। নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতার টাকাও একইসঙ্গে পাঠানো হবে। অর্থাৎ এই তিন ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাই এবার বাড়তি সুবিধা পাবেন। আগেই বার্ধক্য ভাতা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার ঘোষণা করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। নবান্ন সূত্রে খবর, আজ থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

কতজন পাবেন সুবিধা?

প্রশাসনিক সূত্র অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায় রয়েছেন। ৬০ বছর বা তার বেশি বয়সি যোগ্য প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাবেন। এই ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষ কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় রয়েছেন। এই প্রকল্পে ৬০ থেকে ৭৯ বছর বয়সি উপভোক্তাদের জন্য কেন্দ্রের বরাদ্দ ২০০ টাকা। বাকি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেয়। আবার ৮০ বছরের বেশি বয়সি উপভোক্তাদের ক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ ৫০০ টাকা। অন্যদিকে, প্রায় ৪০ লক্ষ উপভোক্তা রাজ্যের নিজস্ব সমাজকল্যাণ প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতার সুবিধা পান। তাঁদের ক্ষেত্রেও বর্ধিত ১ হাজার ৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

শুধু প্রবীণ নাগরিকদের জন্যই নয়, বিধবা এবং বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের ভাতার অঙ্কও বাড়ানো হয়েছে। এতদিন যেখানে মাসে ১ হাজার টাকা করে পাওয়া যেত, এবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ১ হাজার ৫০০ টাকা করে পাঠানো হবে। ফলে একইসঙ্গে তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা বহু মানুষ উপকৃত হতে চলেছেন। ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি প্রবীণ নাগরিক এবং অন্যান্য উপভোক্তারা। নির্বাচনী প্রতিশ্রুতিতে বার্ধক্য ভাতা মাসে ২ হাজার টাকা করার কথা বলা হয়েছিল। তবে আপাতত রাজ্য সরকারের তরফে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, নতুন অর্থবর্ষ থেকে এই ভাতার অঙ্ক আরও বাড়িয়ে মাসে ২ হাজার টাকা করার সম্ভাবনাও রয়েছে। ফলে আপাতত ১ হাজার ৫০০ টাকা দিয়ে শুরু হলেও আগামী দিনে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে।

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

ONGC-র পুনরায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানে আশা দেখছেন নদিয়ার বাসিন্দারা

স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরাতে কাতরাতে মৃত্যু যুবকের! বেড না পাওয়ার অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা