বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যার জলে চারদিক থইথই করছে। সেই জল পেরিয়েই নৌকায় করে দুর্গত মানুষের কাছে ওষুধ পৌঁছে দিতে যাচ্ছিল চিকিৎসক দল। কিন্তু মাঝপথেই হঠাৎ নৌকার সামনে হাজির প্রায় ১২ ফুট লম্বা বিশাল কুমির। কিছু বুঝে ওঠার আগেই আচমকাই নৌকাটিতে হামলা চালায় কুমির। মুহূর্তে মৃত্যু যেন নৌকার একেবারে সামনে এসে দাঁড়ায়। আতঙ্ক ছড়ায় নৌকায় থাকা চিকিৎসকদের মধ্যে।  প্রাণ বাঁচাতে তৎপর হয়ে ওঠেন চিকিৎসক দলের সদস্যরা।  

টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির কারণে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলা বর্তমানে বন্যার প্রকোপে বিপর্যস্ত। প্রশাসন বন্যা দুর্গতদের ক্রমাগত সহায়তা করছে। তখনই গ্রামবাসীদের কাছে ওষুধ পৌঁছে দিতে যাওয়া একটি চিকিৎসক দল অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  ওষুধ নিয়ে যাওয়ার পথে মেডিক্যাল টিমের নৌকায় হামলা চালায়  প্রায় ১২ ফুটের  কুমির। তবে নৌকার চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

এই ঘটনাটি ঘটেছে রামসানেহি ঘাট তহসিলের মেরুন গ্রামে। বন্যার কারণে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। ফলে দুর্গত মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নৌকাকেই ভরসা করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। সেই মতো ওষুধ এবং জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। নৌকা এগিয়ে যাওয়ার সময় আচমকা জলের মধ্যে বিশাল কুমিরটিকে দেখতে পান তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই সেটি নৌকার খুব কাছে চলে আসে এবং হামলা চালায়।  তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখেন নৌকার চালক। দ্রুত পরিস্থিতি বুঝে তিনি বৈঠা ব্যবহার করে কুমিরটিকে নৌকা থেকে দূরে সরিয়ে দেন। এরপর নিরাপদে নৌকা নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যান।  বারাবাঁকির সিএমও ডা. রঞ্জন গৌতম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বন্যাকবলিত গ্রামে ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দিতে যাচ্ছিল মেডিক্যাল টিম। সেই সময়ই ১০ থেকে ১২ ফুট লম্বা কুমির নৌকার কাছে এসে হামলা চালায়।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন