ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছয় বছর পর ফের চালু হচ্ছে চিন ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সরাসরি বিমান যোগাযোগ। চায়না সাউদার্ন এয়ারলাইন্স আগামী ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু-নয়াদিল্লি রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু করতে চলেছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর এবং ব্রিকস শীর্ষ সন্মেলনের আবহে এই ঘোষণাকে দুই দেশের বিমান যোগাযোগ স্বাভাবিক করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, আজ শনিবার চায়না সাউদার্ন এয়ারলাইন্স এই রুটে পরিষেবা পুনরায় চালুর কথা ঘোষণা করেছে। নতুন করে পরিষেবা শুরু হলে দক্ষিণ এশিয়ায় সংস্থাটির আটটি রাউন্ড-ট্রিপ রুটে সপ্তাহে ১০০টিরও বেশি বিমান চলাচল করবে। কোভিড-১৯ মহামারির সময় ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ডোকলাম ও গালওয়ান সীমান্তে উত্তেজনার জেরে দুই দেশের বিমান যোগাযোগ স্বাভাবিক হতে আরও সময় লাগে। তবে ২০২৬ সালে ধাপে ধাপে ফের পরিষেবা শুরু হয়েছে। ফেব্রুয়ারি থেকে প্রায় ছয় বছর পর নয়াদিল্লি-চিন রুটে বিমান চালু করে এয়ার ইন্ডিয়া। এপ্রিল মাসে এয়ার চায়না বেজিং-দিল্লি পরিষেবা পুনরায় শুরু করে। এরপর ১৮ এপ্রিল কুনমিং-কলকাতা সরাসরি বিমান চালু করে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

আরও পড়ুন: ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ভারতের বিমান সংস্থা ইন্ডিগোও ৩০ মার্চ কলকাতা-সাংহাই রুটে প্রতিদিনের সরাসরি পরিষেবা শুরু করেছে। এর আগে কলকাতা-গুয়াংজু রুটে পরিষেবা ফিরিয়ে আনার পর দিল্লি থেকেও চিনে তাদের বিমান চলাচল শুরু হয়। ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফেরানোর বিষয়টি বিদেশ মন্ত্রক নিশ্চিত করার পরই চায়না সাউদার্নের এই ঘোষণা সামনে এল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১৮ তম ব্রিকস শীর্ষ সন্মেলনে যোগ দিতে ভারতে আসছেন শি জিনপিং। শনিবারই নয়াদিল্লিতে মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের