৪৮ বছর পর আইনি পেশা থেকে সরে দাঁড়ালেন খ্যাতনামা আইনজীবী দুষ্যন্ত দাভে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ৪৮ বছর ধরে বার কাউন্সিলের সদস্য থাকার পর প্রবীন আইনজীবী দুষ্যন্ত দাভে আইন পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

বার কাউন্সিল এবং বেঞ্চের সহকর্মী তথা সতীর্থদের উদ্দেশ্যে দুষ্যন্ত তাঁর বার্তায় লিখেছেন, “বারে ৪৮ বছর গৌরবময় সময় কাটানোর পর এবং সদ্য ৭০তম জন্মদিন উদযাপন করার পর, আমি আইন পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বার এবং বেঞ্চের সকল বন্ধুদের বিদায়।”

আইন ভিত্তিক এক সংবাদমাধ্যমকে দাভে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেছেন যে তাঁর সিদ্ধান্তের পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। তিনি তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চান। তাঁর কথায়, “কোনও কারণ নেই। আমার বয়স এখন ৭০। তরুণদের আসতে দিন। কোনও গুরুত্বপূর্ণ মামলা থাকলেও আমি আর ফিরে আসব না। আমি আমার জুতা গুছিয়ে রেখে এবার আমার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা ভাবছি এখন।” দাভে ১৯৭৭ সালে আইন পেশা শুরু করেন। পড়াশোনা শেষ করার পর বারে যোগদান করেন। আহমেদাবাদে আইন পেশা শুরু করেছিলেন তিনি। এরপর ১৯৯০-এর দশকে দিল্লিতে চলে আসেন।

১৯৯৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচিতি পান। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলাও লড়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২০১৪, ২০১৯ এবং ২০২০ সালে মোট তিনবার দায়িত্ব পালন করেন বিশিষ্ট আইনজীবী দুষ্যন্ত দাভে। সবসময় জনগণের হয়ে কথা বলা দাভে গত চার দশক ধরে তিনি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং জনস্বার্থ সংক্রান্ত মামলা লড়েছেন।

রাজস্থানে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারে মৃত ৬

স্কুলের ভিতরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা ছাত্রীর, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের