চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

NHRC-র চেয়ারম্যান পদে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের জমানায় জাতীয় মানবাধিকার কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছিল। কার্যত বিজেপি’র ‘ইয়েসম্যান’ হিসাবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এক বার নয়, একাধিকবার ওই অভিযোগ উঠেছিল। জাতীয় মানবাধিকার কমিশনের বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনতে কী দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? গত ৪৮ ঘন্টা ধরে এমন প্রশ্নই রাজধানীর রাজনীতি ও প্রশাসনের অন্দরমহলে ঘুরপাঁক খাচ্ছে। যদিও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে তাঁর নিয়োগ নিয়ে শুরু হওয়া চর্চাকে ‘স্রেফ গুজব এবং অসত্য কল্পকাহিনী’ বলেই আখ্যা দিয়েছেন সদ্য অবসরে যাওয়া প্রাক্তন প্রধান বিচারপতি।

জাতীয় মানবাধিকার কমিশন গঠন হওয়ার পরে ১৯৯৩ সাল থেকে চেয়ারম্যান পদে মূলত সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই বসানো রীতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মোদি জমানায় সেই রীতি ভাঙা হয়। বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণকুমার মিশ্রকে ২০১৬ সালের ২ জুন চেয়ারম্যান পদে বসানো হয়। যিনি বিচারপতির আসনে থেকে সব শিষ্টাচার লঙ্ঘন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় মেতে উঠেছিলেন। বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিলেন। গত ১ জুন অবসর নিয়েছেন তিনি। তার পরে ফাঁকাই পড়ে রয়েছে চেয়ারম্যান পদ। দীর্ঘ ছয় মাসের বেশি চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে থাকায় জাতীয় মানবাধিকার কমিশনের কাজকর্মও স্থবির হয়ে পড়েছে।

দেশের মানবাধিকার রক্ষার শীর্ষ সংস্থার শীর্ষ পদে কাকে বসানো হবে তা নিয়ে গত বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে বৈঠকে বসেছিল উচ্চ পর্যায়ের কমিটি। ওই কমিটির বাকি তিন সদস্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের শীর্ষ পদে স‍ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি হিসাবে পরিচিত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বসানো নিয়ে আলোচনা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ