EARTHQUAKE: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি থেকে জম্মু

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ৮।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চারদিনের ব্যবধানে ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ সংলগ্ন এলাকা। এমনকী কয়েকশো কিলোমিটার দূরে থাকা জম্মুতেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ৮। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের ভূকম্পের উ‍ৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূপৃষ্ঠ থেকে ১৭৩ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। আফগানিস্তানের ভূমিকম্পই অনুভূত হয়েছে রাজধানী সহ সংলগ্ন এলাকায়। শুধু ভারতে্ই নয়, পাকিস্তান, তাজাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।  আচমকা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বাসিন্দারা। অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন।

গত কয়েক মাস ধরেই ভূমিকম্পে একাধিকবার কেঁপেছে রাজধানী দিল্লি। গত রবিবার বর্ষবরণের দিনেও কেঁপে উঠেছিল রাজধানী। যদিও ওইদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৮ ম্যাগনিটিউড। বর্ষবরণের উৎসবে মগ্ন থাকায় অনেকেই কম্পন অনুভব করতে পারেননি। বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ায় বিপদের মুখে পড়ছে দিল্লি সহ রাজধানী সংলগ্ন এলাকা। যে কোনও দিন বড় ভূমিকম্পে দিল্লিকে ধ্বংসস্তুপে পরিণত করতে পারে বলেও তাঁদের আশঙ্কা।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর