কেরালায় কাগজে বিজ্ঞাপনের জন্য নিতে হবে আগাম অনুমতি, নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ পর্যায়ে কড়া নজরদারি চালাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের আগে বা ভোটের দিন কোনো ছাপানো বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য বাধ্যতামূলক।

শুক্রবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেরালার মুখ্য নির্বাচনী আধিকারিক রথান ইউ কেলকার জানান, ৯ এপ্রিলের ভোটকে সামনে রেখে ৮ ও ৯ এপ্রিল কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করার আগে সংশ্লিষ্ট মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: মামলা রয়েছে এমন প্রার্থীর নিরাপত্তারক্ষী প্রত্যাহারের নির্দেশ কমিশনের

তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে অনেক সময় বিভ্রান্তিকর, উস্কানিমূলক বা ভুল তথ্যভিত্তিক বিজ্ঞাপন প্রকাশিত হয়, যা ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে এবং গোটা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে প্রতিপক্ষ প্রার্থীরা যথাসময়ে পাল্টা বক্তব্য দেওয়ার সুযোগও পান না। এই কারণেই সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করে নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন পরিচালনা, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব কমিশনের উপর ন্যস্ত।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল, প্রার্থী বা ব্যক্তি যদি সংবাদপত্র বা অন্য কোনো প্রিন্ট মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান, তবে বিজ্ঞাপন প্রকাশের অন্তত দু’দিন আগে সেটির খসড়া এমসিএমসি-র কাছে জমা দিতে হবে। কমিটির অনুমোদন ছাড়া কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অনেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর