কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সংসদে অনলাইন গেমিং বিল পাস হওয়ার ঠিক একদিন পরেই কর্ণাটকের কংগ্রেস নেতা কে সি. বীরেন্দ্রর বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কে সি. বীরেন্দ্রের বাড়ি থেকে ১২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। নগদ টাকা ছাড়াও ইডি ৬ কোটি টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে।

অনলাইন এবং অফলাইন বেটিং মামলায় চিৎদুর্গা জেলার কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। ইডি দেশজুড়ে ৩১টি স্থানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রয়েছে গ্যাংটক, চিত্তৌরগড় জেলা, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বাই এবং গোয়া। গোয়ার পাঁচটি ক্যাসিনোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সেগুলি হল প্যাপি’স ক্যাসিনো গোল্ড, ওশান রিভার্স ক্যাসিনো, প্যাপি’স ক্যাসিনো প্রাইড, ওশান ৭ ক্যাসিনো এবং বিগ ড্যাডি ক্যাসিনো।

তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত কংগ্রেস নেতা King567,Raja567 নামে বেশ কয়েকটি অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন। এছাড়াও, অভিযুক্তের ভাই সি. থিপ্পেস্বামী দুবাই থেকে তিনটি কোম্পানি পরিচালনা করেন। সেগুলি হল ডায়মন্ড সফটটেক, টিআরএস টেকনোলজিস এবং প্রাইম৯ টেকনোলজিস।

এই কোম্পানিগুলি কল সেন্টার পরিষেবা এবং গেমিং ব্যবসার সঙ্গে সম্পর্কিত। কংগ্রেস নেতার আর এক ভাই কে.সি. নাগরাজ এবং তাঁর ছেলে পৃথ্বী এন. রাজও এই কাজে জড়িত বলে জানা গিয়েছে। অভিযানের সময়, ইডি প্রায় ১২ কোটি টাকা নগদ উদ্ধার করেছে, যার মধ্যে ১ কোটি টাকা বৈদেশিক মুদ্রা, প্রায় ৬ কোটি টাকার সোনা রয়েছে, ১০ কেজি রুপো এবং চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে। এছাড়াও, ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ২টি লকার বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযানের সময় ইডি অনেক গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণও পেয়েছে, যা থেকে স্পষ্ট যে বিভিন্ন স্তরবিন্যাসের মাধ্যমে অবৈধ উপার্জনকে সাদা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছিল। তথ্য বলছে, সম্প্রতি বীরেন্দ্র তাঁর বন্ধুদের সঙ্গে গ্যাংটকে গিয়েছিলেন। যেখানে তিনি একটি জমি ক্যাসিনো লিজ নেওয়ার চেষ্টা করছিলেন। ইডি তাঁকে গ্যাংটক থেকে গ্রেফতার করে। শনিবার, স্থানীয় আদালতে হাজির করার পর ইডি কংগ্রেস নেতাকে বেঙ্গালুরু আদালতে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড নেয়।

SRH vs RR, IPL 2026 Eliminator Live: পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ৩ উইকেট হারাল হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী