রাজপুত্তুর নয়, তবে রোজ ঘোড়ায় চড়ে স্কুলে গিয়ে ভাইরাল অসমের আট বছরের যুবরাজ

যেন রাজা কে বেটা! কী ভাবছেন তো, কলিযুগে রাজা কোথা থেকে এলো? অসমের বোরবাকরা গ্রামের এক আট বছর বয়সী শিশু নিত্যদিন ঘোড়ায় চড়ে স্কুলে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেন রাজা কে বেটা! কী ভাবছেন তো, কলিযুগে রাজা কোথা থেকে এলো? অসমের বোরবাকরা গ্রামের এক আট বছর বয়সী শিশু নিত্যদিন ঘোড়ায় চড়ে স্কুলে যায়। যেখানে তার সহপাঠীরা সাইকেল বা পায়ে হেঁটে স্কুলে যায়। ছেলেটির ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়ার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। খবর অনুযায়ী, ছেলেটি গোটা গ্রামে যুবরাজ রাভা নামে পরিচিত। তাঁর আদব কায়দা সবটার মধ্যেই রাজা রাজা ভাব। জানা গিয়েছে, ক্ষুদেটি আসাম-মেঘালয় সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ পান্তান উপজাতীয়। সে রোজ তাদের এলাকায় একটি ইংরেজি বিদ্যালয়ে ঘোড়ায় চড়ে ভ্রমণ করে। ছেলেটি তাঁর সহপাঠীদের থেকে একেবারে ভিন্ন। শুধু স্কুল নয়, পাহাড়ি অঞ্চলে যে কোনও জায়গায় পরিবহনের জন্যে ঘোড়ার উপরেই নির্ভরশীল ছেলেটি। এবং ঠিক সময়ে স্কুলে চলে যায়। শিক্ষকরা তার সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রশংসা করেন। রাজপুত্তুর না হলেও তাঁর পড়াশোনার প্রতি আগ্রহ মন জয় করেছে সকলের।

 

অন্যদিকে গ্রামবাসীরা বলছেন, ঘোড়ায় চেপে ছেলেটির স্কুলে ভ্রমণ তাঁদের গ্রামের অন্য শিশুদের অনুপ্রাণিত করে। যাঁরা আসমের মতো গ্রামিন জীবনে শিক্ষা লাভের জন্যে স্কুলে যেতে পারে না। মনে হচ্ছে, আঁকাবাঁকা পাহাড়ি এলাকার জন্যেই ছেলেটি ঘোড়ার সাহায্য নিয়েছে, যাতে সে প্রতিদিন ঠিক সময়মতো স্কুলে যেতে পারে। ভিডিওটি অনলাইনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। যাতে ছেলেটি অনেক শিশুদের ভরসার পাত্র হয়ে উঠেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Twinkle JoAnna (@twinklejoanna)

অনেকে যুবরাজকে দৃঢ়তার প্রতীক হিসেবে প্রশংসা করেছেন। তার যাত্রা প্রত্যন্ত অঞ্চলে যথাযথ অবকাঠামো এবং পরিবহন সুবিধার অভাব নিয়েও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে একই রকম আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে মেঘালয়ের মনোরম পশ্চিম খাসি পাহাড় জেলায় একটি ছোট স্কুলছাত্রকে ঘোড়ায় চড়ে যেতে স্কুলে দেখা গিয়েছিল। ৪ আগস্ট ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছিল যে, ছেলেটি স্কুলব্যাগ পিঠে রেখে ইউনিফর্ম পরে ঘোড়ায় চড়ে স্কুলে যাচ্ছে। তার পাশে একটি কালো কুকুর বিশ্বস্তভাবে হেঁটে চলেছে। এক পর্যায়ে, ঘোড়াটি দ্রুত গতিতে ছুটে আসে এবং কুকুরটি তার পিছনে পিছনে দৌড়চ্ছে। অন্য ছবিতে দেখা গিয়েছিল যে, পাহাড়ের মধ্য দিয়ে ছেলেটির অনায়াসে চলার দৃশ্য। ভাইরাল ভিডিওটির ক্যাপশন ছিল, “স্কুলে যাওয়ার জন্য একটি অনায়াসে পথচলা।”এই অনন্য ক্লিপটি নাগাল্যান্ডের পর্যটনমন্ত্রী টেমজেন ইমনা অ্যালং-এর দৃষ্টি আকর্ষণ করেছিল। যিনি এটি X-তে পুনরায় শেয়ার করে লিখেছিলেন, “উত্তর-পূর্ব নতুনদের জন্য নয়। সম্ভবত স্কুলের সবচেয়ে ভালো বাচ্চা!”

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু