ধাক্কা উদ্ধবের, শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনার স্বীকৃতি নির্বাচন কমিশনের

দলের নির্বাচনী প্রতীক তীর এবং ধনুকের মালিকানাও বিক্ষুব্ধ শিবসেনা গোষ্ঠীকে বরাদ্দ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলীয় বিধায়কদের বিদ্রোহের মুখে আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি খুঁইয়েছিলেন উদ্ধব ঠাকরে। শুক্রবার সন্ধ্যায় বাবা বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার অধিকারও হারালেন তিনি। ‘বিজেপি বান্ধব’ হিসেবে পরিচিত হয়ে ওঠা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মহারাষ্ট্রের বর্তমান  মুখ্যমন্ত্রী তথা বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই সঙ্গে দলের নির্বাচনী প্রতীক তীর এবং ধনুকের মালিকানাও বিক্ষুব্ধ শিবসেনা গোষ্ঠীকে বরাদ্দ করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিজেপি এজেন্ট হিসেবে পরিচিত মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজনৈতিকভাবে লাভবান হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত বছরের জুন মাসেই ত‍ৎকালীন শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন দলের দাপুটে নেতা একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে বালাসাহেবের পুত্রকে হঠিয়ে নিজেই বসেন। দলের অধিকাংশ সাংসদ ও বিধায়ক ক্ষমতার লোভে উদ্ধবকে ছেড়ে শিন্ডে শিবিরে যোগ দেন। এর পরেই নিজেদের আসল শিবসেনা হিসেবে দাবি করে নির্বাচন কমিশনের  কাছে দলের নির্বাচনী প্রতীক তীর-ধনুক ব্যবহার করার অধিকার চেয়ে আর্জি জানায় শিন্ডে শিবির।

শিবসেনার দুই গোষ্ঠীর বিরোধের জেরে নির্বাচনী প্রতীক তীর ধনুক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। শিন্ডে গোষ্ঠীর জন্য অস্থায়ীভাবে ‘ঢাল-তরোয়াল’ এবং উদ্ধব গোষ্ঠীর জন্য ‘জ্বলন্ত মশাল’ বরাদ্দ করা হয়। কমিশনের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বালাসাহেবের পুত্র। যদিও সেই আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ