Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবিসের চেয়ে শিন্ডেকে বেশি পছন্দ মানুষের, দাবি শিবসেনার সমীক্ষায়

মঙ্গলবার মহারাষ্ট্রের একাধিক সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রপকাশ করেছে একনাথ শিন্ডে শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়নবিসের চেয়ে একনাথ শিন্ডেকে বেশি পছন্দ মানুষের, এমনটাই দাবি শিবসেবনার এক সমীক্ষায়। মঙ্গলবার মহারাষ্ট্রের একাধিক সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে একনাথ শিন্ডে শিবির। সেই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে ‘ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদি, মহারাষ্ট্রের জন্য একনাথ শিন্ডে’।

একনাথ শিন্ডে শিবিরের তরফে প্রকাশ করা ওই বিজ্ঞাপনে শিবসেনার তীর-ধনুক প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শিন্ডের ছবি রয়েছে। তবে বিজ্ঞাপনের কোথাও শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের ছবি নেই, যা নিয়ে কটাক্ষ করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা। শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত কটাক্ষ করে বলেছেন, এটি ‘নরেন্দ্র মোদি-অমিত শাহের শিবসেনা’। বিজ্ঞাপনটিতে মহারাষ্ট্রে বিজেপির বর্তমান উপমুখ্যমন্ত্রী ফড়নবিসের ছবি নেই। কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একনাথ শিন্ডে সাম্প্রতিক সময়ে কল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে মহারাষ্ট্রের উন্নয়ন করছেন বিজ্ঞাপনটিতে সেই বিষয়ে লেখা হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে যে নির্বাচনী সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রের ৩০.২ শতাংশ মানুষ বিজেপিকে পছন্দ করেন এবং ১৬.২ শতাংশ মানুষ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে পছন্দ করেন। তথ্য দিয়ে দাবি করা হয়েছে, ‘এই সংখ্যাগুলি দেখায় যে মহারাষ্ট্রের মোট ৪৬.৪ শতাংশ মানুষ রাজ্যের উন্নয়নের জন্য বিজেপি এবং শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা জোটকে বিশ্বাস করে।’ সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে সে রাজ্যের ২৬.১ শতাংশ মানুষ একনাথ শিন্ডেকে চান এবং ২৩.২ শতাংশ মানুষ দেবেন্দ্র ফড়নবিসকে চান৷ বিজ্ঞাপন অনুসারে সমীক্ষাটির দাবি, মহারাষ্ট্রের ৪৯.৩ শতাংশ মানুষ রাজ্যে বিজেপি এবং শিবসেনার মধ্যে একটি শক্তিশালী জোট দেখতে চায়।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র