শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধাক্কা দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। একদা মমতার কেষ্ট এখন শিবির বদলে বিদ্রোহীদের দলে। আর মমতার হাতছাড়ার জন্য পুরস্কারও পেয়েছেন বীরভূমের কেষ্ট। তাঁকে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন ঋতব্রত-অরূপ রায়রা। আর জেলা সভাপতি হয়েই ভিন্ন দৃশ্য দেখা গেল অনুব্রতের দলীয় কার্যালয়ে। আজ, রবিবার কেষ্ট নিজের অফিস থেকে সরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু রেখে দিয়েছেন মমতার ছবি। তৃণমূলনেত্রীর ছবি দিব্যি জ্বলজ্বল করছে অনুব্রতের বোলপুরের নিচুপট্টির বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী অভিষেকের উপর রাগের কারণেই শিবির বদল করেছেন বীরভূমের কেষ্ট? প্রশ্ন রাজনৈতিক মহলে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ঘাসফুল শিবিরের গড় বলে পরিচিত বীরভূমেও ফুটেছে পদ্ম। আর ভোট বিপর্যয়ে দলের শীর্ষ নেতৃত্বের একাংশকেই দায়ী করেছিলেন অনুব্রত মণ্ডল। মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে গিয়েও সেই একই কথা বলেছেন তিনি। গতকাল, শনিবার ঋত তৃণমূলের তরফে পদ পাওয়ার পর বীরভূমের কেষ্ট বলেছেন, ‘এতদিন বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করিয়েছি। তখন আইপ্যাক ছিল না। কী এমন হল যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হল? আমি তৃণমূলকে ভালবাসি। কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি। সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। আইপ্যাক দলটাকে শেষ করেছে। ২০০৯-এ তো আইপ্যাক ছিল না। একটা উত্তরপ্রদেশের ছেলে তার কী জ্ঞান আছে মুরারই সম্পর্কে? একটা রাজস্থানের ছেলে তার লাভপুর-নানুর সম্পর্কে কী আইডিয়া আছে? তারা দল চালাবে। ওরা টাকা তুলতে এসেছিল। আমি তো আগেও ছিলাম। বরাবরই ছিলাম। জেল থেকে আসার পরও ছিলাম। তারপর সরাল… কেন সরাল বলতে পারব না। আবার দলের হয়ে কাজ করব।’

আরও পডুন: ‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে গিয়ে আদপে নাম না করে অভিষেককেই ঠুকেছেন অনুব্রত। এমনটাই মত রাজনৈতিক মহলের। তাই শিবির বদল করেই বীরভূমের কেষ্ট-র কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনও ক্ষোভ এখনও পর্যন্ত দেখাননি তিনি। তৃণমূলনেত্রী প্রসঙ্গে বলতে গিয়ে অনুব্রত জানিয়েছেন, ‘মধুর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে কী করে ভাটা পড়ল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবে। আমি বলতে পারব না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনও ভাল। উনি কথা বললে আমি কথা বলব। কথা বলতে আপত্তি কী আছে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল