৫ রাজ্যের ৮ জেলাশাসক ও ১২ পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। মঙ্গলবার এক সঙ্গে পাঁচ রাজ্যের ৮ জেলাশাসক ও ১২ পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছেন নির্বাচন সদনের কর্তারা। ওই পাঁচ রাজ্য হলো-অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও অসম। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট করতেই পাঁচ রাজ্যের জেলা প্রশাসন ও জেলা পুলিশের মাথায় থাকা আধিকারিকদের বদলি করা হয়েছে।

সবচেয়ে বেশি জেলাশাসক ও পুলিশ সুপার বদলি করা হয়েছে জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশে। দক্ষিণি রাজ্যটিতে তিন জেলার জেলাশাসক ও পাঁচ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অন্ধ্রের কৃষ্ণা, অনাথপুরামু ও তিরুপতি জেলার জেলাশাসককে অবিলম্বে সরাতে বলা হয়েছে। পাশাপাশি প্রকাশম, পালনাডু, চিতোর, অনাথপারামু এবং নেল্লোরের পুলিশ সুপারকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুন্টুর জোনের আইজি’কেও সরাতে বলা হয়েছেল।

ওড়িশার কটক, জগ‍ৎসিংহপুরের জেলাশাসকের পাশাপাশি আনগুল, বেরহামপুর, খুরদা ও রাউরকেল্লার পুলিশ সুপারদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের রাঁচি (গ্রামীণ) ও দেওঘরের পুলিশ সুপার এবং পালামু জোনের ডিআইজি ও দুমকা জোনের আইজিকেও অপসারিত করা হয়েছে।

বিজেপি শাসিত অসমের উদলগিরির জেলাশাসক এবং নীতীশ কুমারের রাজ্য বিহারের ভোজপুর ও নওয়াদার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও অবিলম্বে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। অপসারিত আশিকারিকদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও কাজের দায়িত্ব দেওয়া যাবে না বলেও ৫ রাজ্যের শীর্ষ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন সদন।    

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪