আগামী ২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচন

চারবছর পর অবশেষে জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর পর অবশেষে জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি বিবৃতি জারি করে ঘোষণাটি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। চলতি বছরের শুরুতে, নির্বাচন কমিশন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয়কে একটি চিঠি লিখে জম্মু ও কাশ্মীরের চারটি আসনের মেয়াদ কমানোর জন্য রাষ্ট্রপতির আদেশ চেয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির এই অনুরোধ প্রত্যাখান করেছে। অবশেষে বুধবার ভারতের নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করল।

জম্মু ও কাশ্মীরের রাজ্যসভার নির্বাচনের মেয়াদ প্রায় ৪ বছর অতিক্রম করে দিয়েছে। একই বিবৃতিতে নির্বাচন কমিশন পঞ্জাবের একটি রাজ্যসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে। যা ১ জুলাই আম আদমি পার্টির তৎকালীন সাংসদ সঞ্জীব অরোরা পদত্যাগ করার পর শূন্য হয়ে গিয়েছিল। সেই আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা একই দিনে বিকেল ৫টা থেকে শুরু হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সাংসদ মীর মোহাম্মদ ফয়াজ, শমসের সিং, গোলাম নবী আজাদ এবং নাজির আহমেদ লাভের মেয়াদ শেষ হলে জম্মু ও কাশ্মীরের চারটি আসন খালি হয়। যেহেতু জম্মু ও কাশ্মীর তখন রাষ্ট্রপতি শাসনের অধীনে ছিল, তাই চারটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

২০১৯ সালে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম বিধানসভা নির্বাচন হওয়ার পর গত বছরের নভেম্বরে জম্মু ও কাশ্মীর বিধানসভা গঠিত হয়েছিল। বিবৃতিতে, ইসি বলেছে, “উল্লিখিত চারটি আসনই বর্তমান সদস্যদের পদের মেয়াদ শেষ হওয়ার পর থেকে শূন্য পড়ে রয়েছে। কারণ শূন্যপদ ঘোষণার সময় প্রয়োজনীয় ভোটার সংখ্যা ছিল না। তবে বিধানসভা গঠনের ফলে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ভোটার সংখ্যা তৈরি হয়েছে।” এই বছরের শুরুতে, নির্বাচন কমিশন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয়কে চিঠি লিখে জম্মু ও কাশ্মীরের চারটি আসনের মেয়াদ কমানোর জন্য রাষ্ট্রপতির আদেশ চেয়েছিল যাতে তারা একসঙ্গে নির্বাচন না করতে পারে। আইন মন্ত্রণালয় আগস্ট মাসে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলে যে আইনে এমন কোনও বিধান নেই। সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, যেখানে প্রতি দুই বছর অন্তর এক-তৃতীয়াংশ সদস্যকে অবসর নিতে হয়। বছরের পর বছর ধরে রাষ্ট্রপতি শাসন জারির কারণে, জম্মু ও কাশ্মীরের চারটি আসনের মেয়াদ একসঙ্গে শেষ হয়েছিল।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের