২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার আগেই ঘোষণা হল রাজ্যসভা নির্বাচনের।   ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন। সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যসভার ১৫টি রাজ্যের ৫৬টি আসন পূরণের জন্য নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। সেখানে বাংলার রয়েছে ৫ টি আসন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২ এপ্রিল ৫০ জন এবং ৩ এপ্রিল ৬ জন সদস্য অবসর নেবেন। যে রাজ্যগুলি থেকে সদস্যরা অবসর নিচ্ছেন সেগুলি হল অন্ধ্রপ্রদেশের ৩ জন , বিহারের ৬জন , ছত্তিশগড়ের ১ জন , গুজরাটের ৪ জন , হরিয়ানার ১ জন , হিমাচল প্রদেশের ১ জন , কর্ণাটকের ৪ জন , মধ্যপ্রদেশের জন , মহারাষ্ট্রের ৬ জন , তেলেঙ্গানায় ৩জন , উত্তরপ্রদেশের ১০জন , উত্তরাখণ্ডের ১ জন , পশ্চিমবঙ্গের ৫জন , ওড়িশার ৩ জন  এবং রাজস্থানের ৩ জন।  

উল্লেখ্য, জানা গিয়েছে বাংলার ৫ টি আসনের জন্য কারা লড়বেন তা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই ঠিক হবে বলা তৃণমূল সূত্রে খবর। নির্বাচন কমিশন জানিয়েছে,  আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যসভার এই ৫৬ ফাঁকা আসনের ভোটগ্রহণের নোটিফিকেশন জারি করবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি এবং মনোনয়ন বিচার হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগণনার ফলাফল ঘোষণা ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫টা থেকে।

প্রসঙ্গত,  রাজ্যসভার একজন সদস্যের কার্যকালের মেয়াদ ছয় বছর। স্থায়ী রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্য প্রতি দু’বছর অন্তর অবসর গ্রহণ করতে পারেন। সংসদের উচ্চকক্ষের সদস্যরা রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। তারা একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।

বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ভিড় সামলাতে ৩ হাজার পুলিশ, জারি একাধিক বিধিনিষেধ

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন