‘উড়িয়ে দেওয়া হবে বিধানসভা থেকে মেট্রো স্টেশন’, বোমা হামলার হুমকি দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হবে বিধানসভা থেকে মেট্রো স্টেশন। মঙ্গলবার সকালে এমনই হুমকি মেলে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে।

জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ে এসেছে হুমকি মেলটি। সেখানে বলা হয়েছে, বিধানসভা ভবন এবং দিল্লি মেট্রোর বিধানসভা স্টেশন উড়িয়ে দেওয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং লেফটেন্যান্ট গভর্নর তারানজিৎ সিং সান্ধুর নামও উল্লেখ করা হয়েছে। সেলে লেখা রয়েছে হামলার নিশানায়  রয়েছে তাঁরা। এই ধরনের মন্তব্যের পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দিল্লি বিধানসভায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। 

হুমকি মেল আসার জেরে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সম্ভাব্য সমস্ত এলাকায় চলছে তল্লাশি। স্পিকারের কার্যালয় সূত্রে খবর, প্রথম হুমকি মেল এসেছে সকাল ৭:২৮ মিনিটে। তারপর ২১ মিনিট পরেই সকাল ৭:৪৯ মিনিটে স্পিকারকে উদ্দেশ্য করে দ্বিতীয় ইমেল পাঠানো হয়। দুটো ইমেলেই বলা হয়েছে ১:১১ মিনিটে দিল্লি বিধানসভা এবং রাত ৯:১১ মিনিটে দিল্লি মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়া হবে। সেখানে খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর কথাও উল্লেখ করা হয়েছে। হুমকি মেল পাওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে।

যে জিমেইল অ্যাকাউন্ট থেকে মেলগুলো পাঠানো হয়েছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে ইমেল এসেছে, আইপি অ্যাড্রেস ট্রেস করার কাজ করা হচ্ছে। যদিও  কোনো বিস্ফোরক মেলেনি তল্লাশিতে। তারপরেও চলছে তল্লাশি। গত বছর লালকেল্লার সামনে বিস্ফোরণের পরে সত্রক রয়েছে প্রশাসন।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক