প্রতিদিনের ২-৩ কিলো গালি আমার শরীরের পুষ্টি, বিরোধীদের খোঁচা মোদির

প্রতিদিন ২-৩ কিলো গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই খোঁচা দিলেন নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিন ২-৩ কিলো গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মী-সমর্থকদের মোদির আশ্বাসবাণী, আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই।

 দু’দিনের সফরে এদিন তেলেঙ্গানায় আসেন নরেন্দ্র মোদি। সেখানে এক দলীয় সভায় বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো বাকি নেই। আমি শেষ ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু দিনের শেষে পদ্মই খেলা খেলবে’। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মোদির দাওয়াই,  ‘এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সবসময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যাঁরা সরকারে আছেন, তাঁদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই’। তেলেঙ্গানায় কেসিআরের সরকারের সঙ্গে বিজেপির সম্পর্ক অত্যন্ত তিক্ত। কেসিআরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যত খুশি আমার বিরোধিতা করুন। কিন্তু উন্নয়নের কাজে বিরোধিতা করবেন না’।

সভায় মোদি বলেন,  ‘কেউ কেউ আমাকে বলেন, আপনি রাগেন না? আমি তাঁদের বুঝিয়েছি, আমি রোজ ২-৩ কিলো গালি খাই। ঈশ্বর আমাকে এমন আর্শীবাদ দিয়েছেন যে, এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিুণত হয়ে যায়।  এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই’।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি