উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন ধনখড়

শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় রাষ্ট্রপতিভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় রাষ্ট্রপতিভবনে। জগদীপ ধনখড়কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান (বিদায়ী) এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা। উপরাষ্ট্রপতি হওয়ার সুবাদে জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যানের ডি ফ্যাক্টো (de facto)  দায়িত্ব পালন করবেন। 

এবারের উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জগদীপ ধনখড়ের লডা়ই ছিল বিরোধী জোটের প্রার্থী (তৃণমূল সমর্থিত নয়) মার্গারেট নাজারেথ আলভা। নির্বাচনে অংশ নেয়নি ঘাসফুল শিবির। ভোট গণনার শেষে দেখা যায় জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮ টি ভোট। প্রতিদ্বন্দ্বী মার্গারেট (Margaret Nazareth Alva) আলভার প্রাপ্ত ভোট মাত্র ১৮২। তৃণমূল কেন মার্গারেট আলভাকে সমর্থন করবে না এবং ভোটদানে বিরত থাকবে সেটা দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য ছিল, তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফা মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই তারা ভোটদানে বিরত থাকবে।  

উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব এবং রাজ্যসভার (Rajya sabha) চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মধ্যে যে ফারাক রয়েছে, তা আমাদের সকলের জানা। রাজ্যসভা মাঝে-মধ্যেই নানা ইস্যুতে তেতে ওঠে। বিরোধী শিবির আলোচনা চেয়ে সরব হয়। তার বিরোধিতায় সরব হয় শাসকদলের সাংসদ। সভা সামাল দেওয়া একেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে, সভা কখনও সাময়িক সময়ের জন্য, কখনও দিনের মতো মুলতুবি করে দিতে হয়। আর ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন নানা ইস্যুতে শাসকদলের সঙ্গে তাঁর সংঘাত বেঁধেছিল। ফলে, রাজ্যসভায় তারা যে আগামীদিনে বিরোধীজোটকে নিয়ে সরকারকে নানা ইস্যুতে কোণঠাসা করবে তা ধরে নেওয়া যেতে পারে। এই অবস্থায় ডেপুটি চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনখড় কতটা সামাল দিতে পারেন সেটাই দেখার। 

.

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক