দিল্লি দাঙ্গা মামলায় খালিদ উমরের জামিনের আর্জি খারিজ

দাঙ্গা বাঁধানোর অভিযোগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুই বছর আগে রাজধানী দিল্লিতে দাঙ্গা (Delhi Riot) বাঁধানোর অভিযোগে ধৃত জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের (Umar Khalid) জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি সিদ্ধার্থ মৃদুল (Justice Siddhartha Mridul) ও বিচারপতি রজনীশ ভাটনগরের (Justice Rajnish Bhatnagar) ডিভিশন বেঞ্চ জামিনের আর্জি খারিজ করতে গিয়ে বলেছে, ‘আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই নেই।’ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতার আইনজীবী ত্রিদীপ পায়েস (Trideep Pais)।  

২০২০ সালের ফেব্রারুয়ারি মাসে রাজধানীতে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধে। ওই দাঙ্গা বাঁধানোর অভিযোগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে (Umar Khalid) গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। ৭৬৫ দিন জেলে বন্দি রয়েছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা। গত ২৪ মার্চ কাকুরডোমা আদালত (Karkardooma Court) জামিনের আর্জি খারিজ করায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন উমর খালিদের (Umar Khalid) আইনজীবী ত্রিদীপ পায়েস (Trideep Pais)। গত ২২ এপ্রিল তিনি জামিনের আর্জির পক্ষে শুনানি শুরু করেন। জুলাই মাসের ২৮ তারিখ শুনানি শেষ হয়। জামিনের বিরোধিতা করে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ (Special Public Prosecutor Amit Prasad) অগস্টের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত যুক্তি পেশ করেন। গত ৯ সেপ্টেম্বর শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল (Justice Siddhartha Mridul) ও বিচারপতি রজনীশ ভাটনগর (Justice Rajnish Bhatnagar)।

এদিন রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, ‘জামিনের আর্জির পক্ষে কোনও যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যায়নি। তাই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে।’ পূর্ণাঙ্গ রায়ের কপি যাতে সঠিকভাবে ওয়েবসাইটে আপলোড করা হয়, আদালত কর্মীদের সেই নির্দেশ দেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল (Justice Siddhartha Mridul)।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের