চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগের দিন কাঁপল মুর্শিদাবাদ, উদ্ধার ১৮টি সকেট বোমা

নিজস্ব প্রতিনিধি : ভোটের ঠিক আগের দিন কেঁপে উঠল মুর্শিদাবাদ। মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের বেলডাঙা থেকে উদ্ধার হল তাজা বোমা। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড টিম। ভোটের আগের দিন বোমা উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, বেলডাঙা থানা এলাকার মাড্ডা গ্রাম থেকে ১৮টি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলি উদ্ধার করার পরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে ও বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয়। বোমা ফেটে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। বেলডাঙা বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে অবশ্য মঙ্গলবার ভোট নেই। তবে এই জেলাতেই বাকি ২টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। তার ঠিক আগের দিন বোমা উদ্ধার হওয়ায় সতর্ক কমিশন।

ইতিমধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬০০টি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২টি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রে ৬৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়েই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। এদিন সকালে পাণ্ডুয়াতেও বোমা বিস্ফোরণ হয়। সেই বোমা বিস্ফোরণের ঘটনায় দশ বছরের এক নাবালকের মৃত্যু হয়। জখম হন দুজন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ