শনিবার বেলা ১১.৪৫ মিনিটে দিল্লির নিগম বোধ ঘাটে মনমোহনের অন্তিম সংস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অন্তিম সংস্কার হবে দিল্লির নিগম বোধ ঘাটে। আগামিকাল শনিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে বারোটার সময়ে পূর্ণ রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় শুরু হবে দেশের উদারনীতি ও অর্থনৈতিক সংস্কারের জনকের শেষকৃত্য। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের যাবতীয় আয়োজনের জন্য প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা বেজে ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুর কয়েক ঘন্টা বাদেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ এইমস থেকে নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে। এদিন সকাল থেকেই প্রয়াত রাজনেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা প্রয়াত প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে এদিনই জরুরি বৈঠকে বসেছিলেন কংগ্রেসের কর্মসমিতির সদস্যরা। ওই বৈঠক শেষে প্রয়াত প্রধানমন্ত্রীর অন্তিম সংস্কার ও স্মারক নির্মাণের জন্য জমি চেয়ে কেন্দ্রকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার খানিকবাদেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, শনিবার বেলা পৌনে বারোটায় নিগম বোধ ঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল সাড়ে নয়টায় মনমোহন সিংহের নশ্বর দেহ কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখানে দলীয় নেতা-কর্মীরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন। তার পরেই মনমোহন সিংহের শেষ যাত্রা বের হবে। এআইসিসির দফতর থেকে সোজা নিগম বোধ ঘাটে পৌঁছবে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ