মোদির দ্বিতীয় প্রধান সচিব পদে নিয়োগ ‘নোটবন্দির খলনায়ক’ শক্তিকান্তকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি ভজনার বড় পুরস্কার পেলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। ২০১৬ সালে দেশ জুড়ে আচমকা ‘নোটবন্দি’র সিদ্ধান্তের ‘খলনায়ক’ হিসাবে পরিচিত প্রাক্তন আমলাকে শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় প্রধান সচিব অর্থা‍ৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারি-২ পদে নিয়োগ করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অব কেবিনেট কমিটির বৈঠকে শক্তিকান্তকে প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব পদে নিয়োগ দেওয়া হয়। বৈঠক শেষে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত (যেটি আগে হবে) এই পদে থাকবেন শক্তিকান্ত দাস।’

 মূলত ওড়িশার বাসিন্দা শক্তিকান্ত দাস ১৯৮০ ব্যাচের তামিলনাডু ক্যাডারের আইএএস। আমলা মহলে কট্টর বিজেপি সমর্থক হিসাবে পরিচিত শক্তিকান্তের কপাল খোলে ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে। ধূমকেতুর গতিতে উত্থান ঘটে তাঁর। ২০১৬ সালের নভেম্বর মাসে দেশজুড়ে নোটবন্দির সিদ্ধান্ত নেওয়ার মূল মাস্টারমাইন্ড তিনিই বলে দিল্লর ক্ষমতার অন্দরমহলে জোর চর্চা। বিজেপি ঘনিষ্ঠতার সুবাদেই উর্জি পটেলের আচমকা ইস্তফা দেওয়ার পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে নিয়োগ পান। ২০২৩ সালে তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ায় কেন্দ্র।টানা ছয় বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব সামলান তিনি।অবসর নেওয়ার পরেই দিল্লির অলিন্দে জল্পনা চলছিল ‘ইয়েসম্যান’ শক্তিকান্তকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জল্পনাই সত্যি হল।যদিও প্রশ্ন উঠেছে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব সামলানো এক ব্যক্তির প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হওয়া কী সম্মানের?

শক্তিকান্ত দাসের পাশাপাশি মোদি ভজনার পুরস্কার পেয়েছেন আরও একজন। তিনি হলেন নীতি আয়োগের মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) বিভিআর সুব্রহ্মণ্যমের মেয়াদও আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। ১৯৮৭ ব্যাচের প্রাক্তন আইএসএস ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুই বছরের জন্য নীতি আয়োগের চেযারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। সেই মেয়াদ পূর্ণ হওয়ার মুখে। সরকারি বিজ্ঙপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আরও এক বছরের জন্য নীতি আয়োগের সিইও পদে থাকবেন বিভিআর সুব্রহ্মণ্যম।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের