Mulukkal rape case: বিশপের অত্যাচারের প্রতিবাদে অনশনে সেই খ্রিস্টান সন্ন্যাসিনী

অনশন চলছে গির্জার খুব কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনার সূত্রে ফের সংবাদের শিরোনামে কেরল।

বিশপ ফ্রাঙ্কো মুলুক্কালের গ্রেফতারের দাবি তোলায় বহিষ্কারের প্রতিবাদে সন্ন্যাসিনী লুসি কালাপ্পুরা অনশনে বসেছেন। অনশন শুরু করেছেন চার্চের অনতিদূরে মানান্থাভাড়িতে। সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেছেন, আদালতের নির্দেশের পরেও চার্চ কর্তৃপক্ষ তাঁকে ন্যূনতম পরিষেবাটুকু দিচ্ছে না। খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। গির্জায় তাঁর জন্য বরাদ্দ ঘরে থাকতে দেওয়া হচ্ছে না। চার্চ কর্তৃপক্ষ বাকিদের নির্দেশ দিয়েছে তাঁর সঙ্গে কথা-বার্তা বন্ধ করে দেওয়ার। শুরু হয়েছে মানসিক নির্যাতন। ন্যায় বিচারের দাবিতে তিনি বাধ্য হয়ে অনশনে বসেছেন। জানা গিয়েছে, পুলিশ ও প্রশাসনের পদস্থকর্তাদের একটি দল সম্প্রতি ওই গির্জায় গিয়ে বিশপের সঙ্গে দেখা করে। জানায়, সন্ন্যাসিনী লুসিকে যেন সব ধরনের সুযোগ-সুবিধে দেওয়া হয়।

ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালের গ্রেফতারের দাবি তুলে আন্দোলন শুরু করেন লুসি। পরিস্থিতিত বেগতিক দেখে তাঁকে গির্জা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। সুবিচার চেয়ে এই সন্ন্যাসিনী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সন্ন্যাসিনীকে গির্জায় থাকতে দিতে হবে। গির্জার অন্যান্য সন্ন্যাসিনীরা যে সব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, লুসিকেও দিতে হবে সেই একই সুবিধা। ৫৬ বছরের সন্ন্যাসিনীর অভিযোগ, আদালতের কোনও নির্দেশ মানতে নারাজ বিশপ এবং গির্জা কর্তৃপক্ষ। তাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বিশপ এবং গির্জা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তিনি অনশনে বসেছেন।

উল্লেখ করা যেতে পারে, ধর্ষণে অভিযুক্ত বিশপের গ্রেফতারির দাবিতে ২০১৯ সালে আন্দোলন শুরু করেন লুসি কালাপ্পুরা।

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের