চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কেন্দ্র অনাচার করলেই কৃষকরা ফের আন্দোলনে বসবে,’ হুঁশিয়ারি রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে সিদ্ধহস্ত মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। আর এই আক্রমণের জেরেই বারবার এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি হতে হয় সত্যপাল মালিককে। রবিবার আরও বিস্ফোরক মন্তব্য করেছেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রী ‘দাম্ভিক-এর মত আচরণ করতেন। সত্যপাল এও জানিয়েছেন, কৃষক আন্দোলন আপাতত স্থগিত রয়েছে। প্রয়োজনে ফের ফিরে আসতে পারে। রবিবার রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘আমি কৃষকদের সমস্যা নিয়ে যখন কথা বলতে গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে তখন ওনার সঙ্গে পাঁচ মিনিট ঝগড়াই হয়ে গেল আমার। তখন কৃষি আইন নিয়ে খুবই অহংকার ছিল ওনার। আমি বুঝিয়েছিলাম, আমাদের ৫০০ লোক মারা গিয়েছে। উত্তরে উনি আমাদের বলেন আমার জন্য মারা গিয়েছে?’

মোদির বক্তব্যের পাল্টা সত্যপাল বলেছিলেন, ‘আপনি তো নিজেকে রাজা ভাবেন, আপনার জন্যই মারা গিয়েছে ওরা। তখনই মোদিজির সঙ্গে ঝগড়া হয়ে যায় আমার। উনি তারপর আমায় বলেছিলেন বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে। তারপরেই কষি আইন নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলাম।’ গত রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এও জানিয়েছেন, ‘কৃষকদের স্বার্থে আমাদের অনেক আগেই এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমাদের উচিত কৃষকরা যাতে নূন্যতম সহায়ক মূল্যটা পায়। তিন কৃষি আইন বাতিল হয়েছে। কিন্তু কিছু সমস্যা রয়েই গিয়েছে। কৃষকদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে দেওয়া উচিত।’

রাজ্যপাল সত্যপাল মালিক এও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী যদি ভাবেন আন্দোলন শেষ হয়ে গিয়েছে, তাহলে ভুল। আন্দোলন আপাতত স্থগিত রাখা হয়েছে। যদি কৃষকদের উপর ফের অনাচার শুরু হয়, আন্দোলনও ফিরে আসবে। যাই হয়ে যাক কৃষকদের পাশে আমি আছি, ছিলাম ও থাকব।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ