মমতার তত্ত্বেই সায় ফারুক আবদুল্লার, নজরে 1 to 1 Fight

২০২৪'র যুদ্ধে বিজেপিকে হারাতে এবার মমতার তত্ত্বকেই তুলে ধরে তাতে সায় দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে(General Election 2024) বিজেপিকে(BJP) পরাস্ত করতে গেলে তাদের একজন প্রার্থীর বিরুদ্ধে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী দাঁড় করাতে হবে। কোনওভাবেই যেন বিরোধী ভোট ভাগ না হয়, সেই লক্ষ্যেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) 1 to 1 Fight তত্ত্ব তুলে ধরেছেন। ইদানিংকালে প্রায় প্রতি সভাতেই এই ফর্মুলার কথা বলছেন তিনি। একই সঙ্গে লক্ষ্যণীয় জোট রাজনীতিতে দাদাগিরির মনোভাব থেকে কিছুটা হলেও সরে এসেছে কংগ্রেস। এমন আবহেই এবার মমতার তত্ত্বকেই তুলে ধরে তাতে সায় দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা(Farooq Abdullah)। জানালেন, ‘লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একের বিরুদ্ধে একের লড়াই চাই। বিরোধী ঐক্যকে শক্তিশালী করতে গেলে যে রাজ্যে যে দল শক্তিশালী তাকে বিরক্ত না করে সমর্থন জানাতে হবে। পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হন, তাঁকে সমর্থন জানাতে হবে। একইভাবে উত্তরপ্রদেশে অখিলেশ, বিহারে নীতীশ কুমার ও লালুপ্রসাদের দলের পাশে থাকা উচিত।’

আরও পড়ুন শৌচাগার গড়তে আবেদন জানান পঞ্চায়েত দফতরের পোর্টালে

চব্বিশের মহারণে একের বিরুদ্ধে একের লড়াইয়ের পক্ষে বারবার সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরে সুর মিলিয়ে আবদুল্লা জানান, ‘আপনি যদি বিজেপিতে হারাতে চান, তাহলে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা মানতেই হবে। যেখানে কংগ্রেস জিততে পারে সেখানে অন্য কারও দাঁড়ানো ঠিক নয়। অন্য বিরোধী দলের জেতার সম্ভাবনা থাকলে তাকে আসন ছেড়ে দেওয়া উচিত। আমার প্রত্যাশা, বিরোধী দলগুলিও এই বিষয়টি নিয়ে ভাববে।’ রবিবার উপত্যকায় এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন এই বর্ষীয়ান সাংসদ। বিরোধীদের অভিযোগ, বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন—গেরুয়া শিবিরের হাতিয়ার ইডি, সিবিআই. আয়কর দফতরের হানা। বিরোধীদের শায়েস্তা করতে অহরহ দিল্লি থেকে পাঠানো হচ্ছে আধিকারিকদের। সেই প্রসঙ্গ উল্লেখ করে ফারুক বলেন, ‘আগেও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করা হয়েছে। তবে এবারে কেন্দ্রীয় সংস্থাকে একশো গুণ বেশি ব্যবহার করা হয়েছে। বিরোধী জোট সরকার গড়লে এই রীতি বন্ধ করা হবে। বিরোধীদের পিছনে সিবিআই, ইডি লেলিয়ে দেওয়া গণতান্ত্রিক দেশে সম্পূর্ণ ভুল পদক্ষেপ।’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার