‘আমরা পাকিস্তানিদের হত্যা করব না, কারণ…’, পহেলগাঁও নিয়ে বিস্ফোরক ফারুক আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু ও কাশ্মীর:  জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত। দুই প্রতিবেশী দেশের মধ্যে যেটুকু কূটনৈতিক সম্পর্ক ছিল সেটুকুও নষ্ট করেছে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ২২ এপ্রিলের নক্কারজনক ঘটনা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস (জেকেএনসি) দলের সভাপতি ফারুক আবদুল্লা এই হামলার নিন্দা করেছেন। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী হামলায় জড়িতদের “মানবতার শত্রু, তাঁদের স্থান নরকে” বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে কেন্দ্রকে তাঁর পরামর্শ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত না করতে।

ফারুক আবদুল্লা পহেলগাঁও হামলায় নিহত একমাত্র স্থানীয় কাশ্মীরী আদিল হুসেন শাহের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে শ্রদ্ধা জানান। আদিল একজন পনি রাইড অপারেটর হিসেবে কাজ করত। সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে আদিলও ছিলেন। আদিল ছাড়া অন্যরা সকলেই ছিলেন পর্যটক।

আদিল হুসেন শাহকে শহীদ আখ্যা দিয়ে ফারুখের বক্তব্য, “আদিল একজন শহিদ। তিনি সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে যাননি। অসমসাহস নিয়ে তাদের সঙ্গে লড়াই করেছিলেন। এটাই মানবতা এবং প্রকৃত কাশ্মীরীর স্বভাব।”

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে ফারুক আবদুল্লা কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর অধিকার, আমি কিছু বলব না।’ কিন্তু পাকিস্তানকে তিরস্কার করতে দেরি করেননি।

পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারির হুমকির প্রতিক্রিয়ায় ৮৭ বছর বয়সী প্রবীন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক বলেন, “এই ধরনের নেতাদের বক্তব্য দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা যদি তার বক্তব্যের দিকেই মনোযোগ দিয়ে থাকি তাহলে কাশ্মীরের অগ্রগতি সম্ভব হবে না।”

ফারুক আবদুল্লা ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, “অনেক দিন ধরেই এই চুক্তিটি সংশোধনের প্রয়োজন ছিল। আমরা আমাদের নদীগুলির জল থেকে বঞ্চিত। নদীতে জলবিদ্যুতের সাহায্যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। কিন্তু, পাকিস্তানের অনুমতি ছাড়া এটা করা যাবে না। চুক্তিতে এমন নিয়ম থাকার কারণে জম্মু চেনাব (চন্দ্রভাগা) নদীর জলও পায় না।”

তারপরেই মহাত্মা গান্ধির কথা স্মরণ করে ফারুক বলেন, “ভারত মহাত্মা গান্ধীর দেশ, আমরা পাকিস্তানকে জলের বিষয়ে হুমকি দিয়েছি ঠিকই, কিন্তু এখনও জল স্থগিত করিনি। কারণ আমরা এত নিষ্ঠুর নই। যখন দুই দেশের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন জম্মু ও কাশ্মীরের জনগণকে আস্থায় নেওয়া হয়নি। এই কারণে, আজও মানুষ কষ্ট পাচ্ছে।”

পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃত হয়েছেন ফারুক আবদুল্লা। এই সম্প্ররকে তিনি কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছিলেন প্রবীন ন্যাশনাল কনফারেন্সের নেতা।

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা