চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাসি বাড়িতে বেড়াতে এসে মেসোর প্রেমে পাগল তরুণী, বিয়ের জন্য জেদ ধরেছে

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশের-এর ফতেহপুর জেলায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, এক তরুণী তারই সৎ-মেসোর প্রেমে পড়ে তার সঙ্গেই থাকার জেদ ধরেন। বিষয়টি নিয়ে রাস্তায় প্রকাশ্যেই উত্তেজনা ছড়ায় এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে নাটকীয় পরিস্থিতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণী শাদিপুর এলাকায় তার মেসোর বাড়িতে এসেছিলেন। সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে জোর করে অটোতে তুলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে জানান, তিনি তার “মেসোর”-র সঙ্গেই থাকতে চান এবং তাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছেন। যদিও ওই ব্যক্তি বিবাহিত, তবুও তরুণী নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এমনকি তিনি দাবি করেন, একাধিক বিবাহ অস্বাভাবিক নয় এবং তিনি মেসোর সঙ্গেই সংসার করতে চান।ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে রাস্তার উপরেই বচসা ও টানাপোড়েন চলে, যা নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়।

তরুণীর মাসি জানান, ওই তরুণী তারই বোনের মেয়ে। প্রায় দেড় বছর আগে সন্তান জন্মের সময় অস্ত্রোপচারের পর দেখভালের জন্য তাকে বাড়িতে আনা হয়েছিল। এরপর থেকেই তার স্বামীর সঙ্গে তরুণীর ঘনিষ্ঠতা বাড়ে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে সংসারে অশান্তি তৈরি হয় এবং একাধিকবার ঝামেলার পরিস্থিতিও তৈরি হয়েছিল। পারিবারিক বিষয় হওয়ায় এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ