ছেলের ভবিষ্যৎ বাঁচাতে ২ কিমি পথ কাঁধে করে পরীক্ষা দিতে নিয়ে গেলেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের ভবিষ্যৎ যেন কোনো দুর্ঘটনায় থেমে না যায়! এই একটাই সংকল্প বুক নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ কাঁধে করে সন্তানকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বাবা। ঘটনাটি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কেরেদারি ব্লকে। এই মানবিক দৃশ্য মুহূর্তে আবেগে ভরিয়ে দেয় সকলকে।

ঘটনার কেন্দ্রবিন্দু বেলতু গ্রামের বাসিন্দা রামবৃক্ষ সাও ও তাঁর ছেলে ওম প্রকাশ কুমার। ম্যাট্রিকুলেশন পরীক্ষার্থী ওম প্রকাশ শনিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার বাঁ পা ভেঙে যায়, হাঁটার কোনও অবস্থাতেই ছিল না। এই ঘটনায় পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়েন। কিন্তু হার মানেনি রামবৃক্ষ সাও।

আরও পড়ুন: পরীক্ষার পথে ছিল বাধা! আফ্রিদার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার ছেলের বিজ্ঞান পরীক্ষা। জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। হুইলচেয়ার বা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না থাকায় তিনি নিজেই সিদ্ধান্ত নেন, ছেলেকে কাঁধে তুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। ভোর হতেই তিনি প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে ছেলেকে নিয়ে এগিয়ে চলে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর মুহূর্তে উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের চোখে জল চলে আসে। সবাই মুগ্ধ হয়ে দেখেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, সত্যিকারের ভালবাসা আর অদম্য সাহস থাকলে কোনও দুর্ঘটনাই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার