সতর্ক হোন, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, শুক্র থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি মাসের মতো চলতি বছরের আসন্ন নভেম্বরেও রান্নার গ্যাস(LPG Gas) থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং(Train Ticket Booking) সংক্রান্ত একাধিক ক্ষেত্রের নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন(Rules Changing)। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ১লা নভেম্বর(1st November) থেকেই ক্রেডিট কার্ড, এলপিজি গ্যাসের দাম, ট্রেনের টিকিট বুকিং, ফিক্সড ডিপোজিট ডেডলাইনের নিয়মে ঘটছে পরিবর্তন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক পয়লা তারিখ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন ঘটছে-

১) এলপিজি গ্যাস- প্রতি মাসের এক তারিখে পেট্রোলিয়াম কোম্পানিগুলি গ্যাসের দাম পরিবর্তন করে থাকে। চলতি মাসেও তার অন্যথা হচ্ছে না। তবে খুশির খবর এই যে, ১৪ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগের তুলনায় কিছুটা কমতে পারে। তবে ১৯ কেজি ওজনের বানিজ্যিক গ্যাসের দাম বাড়বে না কমবে তা এখনই বলা যাচ্ছে না। গত জুলাই মাসে বানিজ্যিক গ্যাসের দাম কমলেও বিগত তিন মাসে বেড়েছে দাম।

আরও পড়ুনঃ কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, ভিজবে কোন কোন জেলা!

২) ক্রেডিট কার্ড- ১লা নভেম্বর থেকেই দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI তাদের ক্রেডিট কার্ডের নিয়মে আনছে পরিবর্তন। এবার থেকে ঝুঁকিপূর্ণ SBI ক্রেডিট কার্ড গুলি থেকে প্রতি মাসে ৩.৭৫ টাকা ফিন্যান্স চার্জ কাটা হবে। এছাড়া জল, বিদ্যুৎ, রান্নার গ্যাস সহ প্রয়োজনীয় খাতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি খরচ করার জন্য ১% অতিরিক্ত চার্জ নেওয়া হবে।

৩) এটিএফ ও সিএনজি-পিএনজি- তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে দামে কিছুটা হলেও পরিবর্তন আনে। আসন্ন নভেম্বরে বিমান জ্বালানির দাম কমেছে। এর পাশাপাশি সিএনজি-পিএনজির দামেও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

৪) ট্রেনের টিকিট – ১লা নভেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিনে নিয়ে আসা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তন আনা হচ্ছে।

৫) ব্যাঙ্কের ছুটি- আসন্ন নভেম্বরে মোট ১৩ দিনের জন্য ছুটি থাকছে ব্যাঙ্কগুলি। অনলাইনে ব্যাঙ্কি সংক্রান্ত সমস্ত করা যাবে। যদি ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে ছুটির তালিকা দেখে নিয়েই বেরোনো উচিৎ।

আরও পড়ুনঃ ফেরা হলনা বাড়ি, ভূত চতুর্দশীর রাতেই পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩

৬) মানি ট্রান্সফার- ডোমেস্টিক মানি ট্রান্সফারের ক্ষেত্রে ১লা নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। মূলত অর্থ জালিয়াতি রুখতেই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে রিভার্জ ব্যাঙ্কের তরফ থেকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করবে RBI (Reserve Bank of India)।

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?