দিল্লির এমসে ভর্তি অর্থমন্ত্রী সীতারমণ

সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে ভর্তি করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাখা হয়েছে হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে। সূত্রের খবর, সোমবার বেলা ১২ টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এমসে নিয়ে যাওয়া হয়। কী কারণে অর্থমন্ত্রীকে এমস-য়ে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এমস অথবা কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে সীতারমণের ভর্তির ব্য়াপারে কিছুই বলা হয়নি। যে কারণে কৌতুহল আরও বাড়ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমসে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে ফোন করেন বলে সূত্রের খবর। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এমসের চিকিৎসকেরা অর্থমন্ত্রীর শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নেন। দেখা হচ্ছে তাঁর রক্তচাপ। রক্তে শর্করা কমে গিয়েছে কিনা, তাও চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন। 

আর কয়েকদিন বাদে সংসদে আগাামী অর্থবর্ষের বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রীর। তার আগে এমসে ভর্তি হওয়ায় বাজেট পেশকে কেন্দ্র করে তৈরি হল অনিশ্চয়তা। অর্থমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নভেম্বরের ২১ তারিখে অর্থমন্ত্রী প্রাক-বাজেট বৈঠক করেন। বৈঠকে হয়েছিল টানা সাতদিন এবং ভার্চুয়ালি। বিশ্বজুড়ে আর্থিক মন্দার মেঘ তৈরি হয়েছে। সে কারণে আসন্ন  বাজেট অগ্নিপরীক্ষার সমান। 

আরও পড়ুন নির্মলার বাজেট ফ্লপ, আয়করে ছাড় দিতে চান মোদি

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…