দিল্লির উপহার সিনেমায় ফের আগুন

আগুন লাগে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ফের আগুনের গ্রাসে দিল্লির উপহার সিনেমা।আগুন লাগে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ। আগুন লাগার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ব্যালকনি এবং সিনেমা হলের একটি তল ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, দিল্লির উপহার সিনেমা হল ১৯৯৭ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। আহত হন শতাধিক। আগুন লাগে ১৩ জুন। ঘটনার সময় প্রেক্ষাগৃহে চলছিল বর্ডার সিনেমা। আগুন লাগে বিকেল তিনটে নাগাদ। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। সিনেমা হলের মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারান ৫৯জন। আহত হন শতাধিক। হলের মালিক গোপাল আনসাল এবং সুশীল আনসাল আদালতে দোষী সাব্যস্ত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় দেশবাসী কার্যত চমকে উঠেছিল। রবিবারের ঘটনা ১৯৯৭ সালের স্মৃতি আরও একবার উস্কে দিল।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে প্রেক্ষাগৃহের সামনে হাজির হন এলাকার মানুষ। তারাই দমকলকে খবর দিলে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন উপহার অগ্নিকান্ডের রায় ঘোষণা, ৭ বছরের জেল দুই মূল অভিযুক্তের

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?