মুম্বইয়ের আম্বেদকর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের ভিখরোলির টেগোর নগরের ডঃ আম্বেদকর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার পর রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বাই পুলিশ ও মুম্বাই দমকল বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাত ১টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে রাত ২টা ২৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে। তবে এই  অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা ইউনিটের আধিকারিকরা জানিয়েছেন, আইসিইউতে থাকা এয়ার সাকশন মোটর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই আগুন হাসপাতালের তিন তলার মধ্যেই সীমাবন্ধ ছিল। হাসপাতালের তরফে জানান হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আইসিইউ ওয়ার্ডের ছয়জন রোগীকে চিকিৎসকদের উপস্থিতিতে নিকটবর্তী ক্যাজুয়ালটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে চারজন রোগীকে ভিখরোলির ক্রান্তিবীর মহাত্মা জ্যোতিবা ফুলে হাসপাতালে এবং এবং দু’জনকে ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া রোগীরা হলেন- ৬৫ বছর বয়সী  শিবাজি ঢেলে, ৬০ বছর বয়সী  বিমল তিওয়ারি , ৫৮ বছর বয়সী  যশোদাঈ রাঠোড় ,৭৫ বছর বয়সী  কান্তাপ্রসাদ নির্মল , ৬৪ বছর বয়সী অরুণ হরিভাগগত এবং ২৩ বছর বয়সী  সুস্মিতা ঘোষ। তবে আচমকাই এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালে  ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’