দিল্লির বারখাম্বা রোডের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজধানী দিল্লি। জল-যন্ত্রণায় চরম দুর্ভোগে রাজধানীবাসী। তার মধ্যেই শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মধ্য দিল্লিতে।  বারখাম্বা রোডের একটি বহুতলের নয়তলায় আচমকাই আগুন ধরে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে নবম তলাজুড়ে। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন সন্ধ্যা ছয়টা বেজে ২১ মিনিটে বারখাম্বা রোডের ডিএসএম ভবনের নয় তলায় আগুন ধরে যায়। ভবনটিতে বিভিন্ন সংস্থার অফিসের পাশাপাশি আবাসিকদের ফ্ল্যাটও রয়েছে। অগ্নিকাণ্ডের পরেই ভবনটিতে থাকা আবাসিক ও বিভিন্ন সংস্থার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তড়িঘড়ি করে প্রাণভয়ে ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন।

তবে কীভাবে ভবনটিতে আগুন লাগল তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দমকলের এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন নেভানোর পরেই তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই বারখাম্বা রোডের বহুতল ভবনে ভয়াবহ অঘ্নিকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?