মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, তড়িঘড়ি ফিরে গেল আবু ধাবিতে

বিমানে থাকা সব যাত্রীই নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। শুক্রবার সকালে আবু ধাবি থেকে ১৮৪ যাত্রী নিয়ে কেরলের কালিকট বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটি। মাঝ আকাশে আচমকাই বিমানের ইঞ্জিনটিতে আগুন লেগে যায়। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি বিমানটি নিয়ে ফের আবু ধাবি বিমানবন্দরে অবতরণ করেন চালক। বিমানে থাকা সব যাত্রীই নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এদিন সকালে  আবুধাবি থেকে ১৮৪ যাত্রী নিয়ে কেরলের কালিকট বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি ৭৩৭-৮০০ মডেলের বোয়িং বিমানটি। বিমানবন্দর ছেড়ে এক হাজার ফুট উঁচুতে ওঠার সময়েই বিমানের এক নম্বর ইঞ্জিনে আগুন লাগার ঘটনা চালকের নজরে আসে। আগুন লাগার খবর জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পরেন যাত্রীরা। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটি নিয়ে ফের আবু দাবি ফিরে যান পাইলট।

টাটা গোষ্ঠী অধিগ্রহণের পর থেকেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা কার্যত প্রনের মুখে পড়েছে। গত ৩০ জানুয়ারি শারজা থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে যাত্রিক ত্রুটি ধরা পড়েছিল। কোচি বিমানবন্দরে বিমানটি নামার সময়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য যাত্রী সহ বিমান কর্মীরা নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’র এক আধিকারিক জানিয়েছেন, বার বার মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমান বিগড়ে যাওয়ার বিষয়টি নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে কথা বলা হবে।

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল