যমুনা নদীতে জলস্তর বৃদ্ধির ফলে দিল্লিতে বন্যা, বন্ধ করে দেওয়া হল স্কুল

বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ যমুনার জলস্তর বেড়েছে ২০৮.৪৬ মিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: যমুনা নদীতে জলস্তর বৃদ্ধির ফলে দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বন্ধ করে দেওয়া হল বেশ কয়েকটি স্কুল। বুধবার রাতে দিল্লিতে যমুনা নদীতে জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্লাবিত হয়েছে রাস্তা। জল ঢুকে গিয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে বহু বাড়িতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির নিকটবর্তী এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ যমুনার জলস্তর বেড়েছে ২০৮.৪৬ মিটার। হরিয়ানার হাথনিকুন্ড ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। বর্তমান জলস্তর বিপদসীমার থেকে তিন মিটার উপরে রয়েছে। ইতিমধ্যে রাজধানীর পরিস্থিতির কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হাথনিকুণ্ড বাঁধ থেকে কম হারে জল ছাড়ার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি হিমাচল থেকে হরিয়ানায় জল ছাড়া কমানোর জন্য কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের কাছেও আর্জি জানিয়েছেন তিনি।

মানুষকে প্লাবিত এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে বলেছেন, ‘জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সমস্ত দিল্লিবাসীকে এই জরুরি পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করার জন্য আবেদন করছি।’

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের