বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ, নতুন আয়কর আইন ঘোষণা নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশ হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। তাতে কত কর্মসংস্থান হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। পাশাপাশি পরিকাঠামো নির্মাণে খরচ বাড়াচ্ছে সরকার বলেও জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে। আরও সরলীকরণ করা হবে কর কাঠামো। ছোটমাপের আয়কর ফাঁকিতে শুধুই জরিমানা করা হবে। জেলে যাওয়া থেকে বাঁচতে দিতে হবে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা। একইসঙ্গে ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন বলে বাজেট পেশের সময় জানালেন অর্থমন্ত্রী। আবার কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে বলে দাবি তাঁর।

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। একাধিক সংস্থায় যাঁরা লগ্নি করেছেন তাঁরা সরাসরি সংস্থা থেকে শংসাপত্র নিতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। গাড়ি দুর্ঘটনা জনিত মামলায় ভুক্তভোগী যে আর্থিক ক্ষতিপূরণ পাবেন সেটায় আর দিতে হবে না কর।

এছাড়া এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর। নবমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর দেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী বলেন, ‘‌আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশে আমরা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। শক্তি উৎপাদনে জোর দিয়েছি। আমদানি নির্ভরতা কমিয়েছি। তার ফলে প্রায় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ছুঁয়েছি আমরা। এমএসএমই সেক্টরের জন্য ১০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। আমাদের সংকল্প গরিব ভারতীয়দের প্রতি দায়বদ্ধতা। সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে।’‌ তবে তাৎপর্যপূর্ণভাবে সরাসরি করকাঠামো অর্থাৎ আয়কর কাঠামোয় কোনও বদলের কথা ঘোষণা করেননি অর্থমন্ত্রী।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ