একজন কনের জন্য আলাদা দু’জায়গা থেকে এল বরযাত্রী! কে হলেন বর?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আনন্দে মেতে ছিলেন পরিবারের সকল সদস্য। কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ হল ছন্দপতন। একজনের কনের জন্য দুটি আলাদা জায়গা থকে আসে বর সহ বরযাত্রী।। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যান উপস্থিত আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।  ঘটনাস্থলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ।  তিন পক্ষের কথা  শোনা হয়। তারপর পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে।  

পুরো বিষয়টি মোরাদাবাদ ও সম্ভলের দুই বরকে নিয়ে।  জানা গিয়েছে, রবিবার আমরোহা কোতোয়ালি এলাকার কৈলসা বাইপাসে একটি ব্যাঙ্কোয়েট হলে আসে দুই জায়গা থেকে বরযাত্রী।  মোরাদাবাদের প্রথমে এক  পাত্রের সঙ্গে বাগদান হয়েছিল । কিন্তু পরে দুই পরিবারের মধ্যে মতবিরোধ। কনের পরিবার সম্পর্কটি ভেঙে দিয়ে সন্তলের এক যুবকের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে।   কনের পক্ষ থেকে সম্ভলের দ্বিতীয় পাত্রের সঙ্গে একই তারিখে বিয়ের কথা ঠিক করা হয়েছিল।  সেই মতো আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। কিন্তু বিয়ের কার্ড বিলি হয়ে যাওয়ার কারণে মোরাদাবাদের পাত্রপক্ষ বিয়ের জন্য বরযাত্রী নিয়ে কনের বাড়িতে এসে হাজির হয়। 

আরও পড়ুন: বন্ধ বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল, চারমাস যেভাবে মেয়ের দেহ লুকিয়ে রেখেছিল বাবা…

একই সময়ে  দুই  জায়গা থেকে বরযাত্রী ও দুই বরের আগমনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে এবং তিন পক্ষকেই শান্ত করে। অবশেষে, কনের পছন্দ ও সম্মতিকেই প্রাধান্য দেওয়া হয়। সভল থেকে আসা বরের সঙ্গে বিয়ের আচার-অনুষ্ঠান অনাড়ম্বরভাবে সম্পন্ন করা হয় এবং সন্ধ্যায় কনেকে বিদায় জানানো হয়। মোরাদাবাদ থেকে আসা বরকে কনেকে ছাড়াই  বরযাত্রী  নিয়ে ফিরে যেতে হয়। তবে এই ঘটনায় কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তিন পক্ষ একটি সমঝোতায় পৌঁছায় এবং পুলিশের উপস্থিতিতে বিবাদটির নিষ্পত্তি হয়। বর্তমানে, এই অনন্য বিয়ে এবং দুই বরকে নিয়ে পুরো আমরোহা জুড়ে আলোচনা চলছে । মানুষ এটিকে সিনেমার একটি দৃশ্যের মতো দেখছে, যেখানে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে  এবং কনে তার পছন্দের  পাত্রকে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে।   

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…