কাঠ পাচার রোখায় ধুন্ধুমার, অসম-মেঘালয় সীমানায় এক বনরক্ষী সহ নিহত ছ’য়

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঠ পাচার রোখা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল অসম-মেঘালয় সীমানা। পুলিশের গুলিতে প্রাণ গেল পাঁচজনের। পাল্টা উত্তেজিত স্থানীয় মানুষদের হাতে নিহত হলেন এক বনরক্ষী। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত থাকায় মেঘালয় সরকার সীমানা সংলগ্ন সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

ঘটনার সূত্রপাত এদিন ভোর তিনটে নাগাদ। অসম-মেঘালয় সীমানায় পশ্চিম কার্বি জেলার মইকারাং এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাককে দেখে সন্দেহ হয় বনকর্মীদের। তাঁরা ট্রাকটিকে থামতে বললে চালক গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পিছনে তাড়া করেন বনকর্মীরা। চাকায় গুলি করে ট্রাকটিকে থামান বনকর্মীরা। দেখা যায়, ট্রাক ভর্তি কাঠ। কিন্তু তার কোনও কাগজ নেই। এরপর ট্রাকের ড্রাইভার, খালাসি ও ট্রাকে থাকা এক ব্যক্তিকে আটক করেন বনকর্মীরা। তাঁদের স্থানীয় ঝিরকেন্ডিং থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে নিরাপত্তা চান বনকর্মীরা। পুলিশ বনকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে আসে। এদিকে ট্রাক আটক ও তিনজনকে গ্রেফতারের খবর সীমানা সংলগ্ন মেঘালয়ের গ্রামগুলিতে পৌঁছালে সেখানকার মানুষজন অস্ত্র হাতে বনকর্মী ও পুলিশকে আক্রমণ করে। প্রাণরক্ষায় গুলি চালায় পুলিশ। তাতে পাঁচজনের মৃত্যু হয়। অন্যদিকে ছোরার কোপে বিদ্যা সিং লেথে নামে এক বনকর্মীর নৃত্যু হয়। অভিমান্যু নামে আরেক বনকর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয় এক পুলিশ আশিকারিক জানান, মৃতদের মধ্যে তিনজন খাসি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। গুজব যাতে না ছড়ায় তার জন্য সীমানা লাগোয়া সাতটি গ্রামের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিত উত্তেজনাকর থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ