কীর্তি আজাদ, অশোক তানওয়ারের পরে এবার ঘাসফুলে পবন বর্মা

তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘনিষ্ঠ প্রাক্তন জনতা দল নেতা পবন কুমার বর্মা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর শুরুর পর থেকেই একের পর এক চমক। মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল, মমতার সঙ্গে সাক্ষাৎ করেই কংগ্রেস  ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ। তাঁর দেখানো পথে হেঁটেই ঘাসফুল শিবিরে আসছেন রাহুল গান্ধি ঘনিষ্ঠ কংগ্রেসের অপর নেতা অশোক তানওয়ার। মঙ্গলবারই এই দুই কংগ্রেস নেতার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে মঙ্গলবার বিকেলেই তাঁরা ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন। কিন্তু তাঁদের দলে যোগের ঠিক আগেই জানা গেল তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘনিষ্ঠ প্রাক্তন জনতা দল নেতা পবন কুমার বর্মা। 

প্রাক্তন জনতা দল নেতা তথা ফরেন সার্ভিস অফিসার পবন কুমার বর্মা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রীপরিষদ পদে উপদেষ্টা ছিলেন। কিন্তু ২০২০ সালেই তিনি নীতীশের জনতা দল ত্যাগ করেন। এছাড়া তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্য সভারও সদস্য ছিলেন। কিন্তু ২০২০ সালে কেন্দ্রের সিএএ, এনআরসিকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে আসে। সেইসময় পবন বর্মা প্রকাশ্যে বিজেপি দলের বিরুদ্ধে গলা তুলেছিলেন। 

উল্লেখ্য,  ত্রিপুরা, গোয়ার পরে এবার বিহারের রাজনিতিতেও যে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব ক্রমশ বাড়ছে মঙ্গলবারই সেটা আরও একবার প্রমাণিত হল। কারণ এইদিনই বিহারের রাজনীতির দুই সক্রিয় সদস্য ঘাসফুলের পতাকা নিজের হাতে তুলে নিলেন। একদিকে কীর্তি আজাদ অন্যদিকে পবন বর্মা এই দুই রাজনীতিবিদই বিহার রাজনীতির উল্লেখযোগ্য সদস্য। পবন বর্মা যেমন ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টা তথা জনতা দলের রাজ্যসভার সদস্য, তখন অন্যদিকে কীর্তি আজাদের বাবা ভগবৎ ঝা আজাদ ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

তবে চমক এখানেই শেষ নয়। মমতার দিল্লি সফরের আগামী দিনগুলিতে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারই মমতা বন্দ্যপাধায়ের সঙ্গে দেখা করছেন গীতিকার জাভেদ আখতার ও সাংবাদিক সুধীর কুলকার্নিও। তাঁরাও আগামী দিনে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন কিনা আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।   

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ