বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  অনলাইন বেটিং অ্যাপ মামলায় দিল্লির ইডির দফতরে হাজিরা দিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। অবৈধ বেটিং বেটিং অ্যাপের প্রচার করে বিপাকে পড়েছেন তিনি। এই সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

মঙ্গলবার নির্ধারিত সময়ে দিল্লির ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। কী কী জিজ্ঞাসা করা হবে? জানা গিয়েছে, 1xbet বেটিং অ্যাপ নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে যুবরাজ সিংকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিযোগ, ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1xbet বেটিং অ্যাপের প্রচার চালিয়েছেন তিনি। আর সেই জালিয়াতির টাকায় আর্থিক সুবিধা নিয়েছেন। কী ভাবে টাকা তাঁদের কাছে আসত, কোন অ্যাকতাউন্টে আসত সবটাই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। যুবরাজ সিংয়ের পাশাপাশি এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে ক্রিকেটার রবীন উথাপ্পাকে।

জানা গিয়েছে, এই মামলায় আগে তলব করা হয়েছিল অভিনেত্রী তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তাঁরা নির্ধারিত দিনেই হাজিরা হিয়েছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিনেতা অঙ্কুশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, বেটিং অ্যাপের প্রোমোশন যাঁরা যাঁরা করেছিলেন, তাঁদের সকলকেই ডেকে পাঠানো হচ্ছে। বেআইনি জেনেও কেন ওই বেটিং অ্যাপের প্রোমোট করেছিলেন, কত টাকা পেয়েছিলেন, কীভাবে টাকা তাঁদের দেওয়া হয়েছিল, সবটাই জানতে তলব করা হয়েছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?