প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কংগ্রেস নেতা নটবর সিং

শনিবার মধ্যরাতে ৯৫ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা নটবর সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতবর্ষ ছোঁয়া হল না। ঠিক তার ৫ বছর আগেই ৯৫ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী(Former External Affairs Minister of India) তথা প্রাক্তন কংগ্রেস নেতা নটবর সিং(Natwar Singh)। শনিবার মধ্যরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নটবর। গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। মৃত্যুকালে তাঁর পাশে ছিল তাঁর ছেলে জগত সিং ও পরিবার। ১৯২৯ সালের ১৬ মে রাজস্থানের ভরতপুর জেলার ঝাগিনা গ্রামে জন্ম নটবরের। গোবিন্দ সিং ও প্রয়াগ কৌওরের চতুর্থ সন্তান ছিলেন নটবর। প্রথমে গোয়াল্বিয়রের সিন্ধিয়া স্কুল থেকে ও পরে আজমেরের মেয়ো কলেজ থেকে তাঁর শিক্ষাদীক্ষা। পরে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি স্নাতক হন। সেখান থেকে সোজা বিদেশে। সেটাও আবার কেমব্রিজে। সেখানকার কর্পাস ক্রিস্টি কলেজ থেকে তাঁর উচ্চশিক্ষা। Visiting Scholar হিসাবেও তিনি বেশ কিছুদিন পড়াশোনা করেন চিনের পেকিং বিশ্ববিদ্যালয় থেকে।  

আরও পড়ুন, কোন শর্তে পুরোনো পারমিটে নতুন গাড়ি, জানিয়ে দিল পরিবহণ দফতর

১৯৫৩ সালে নটবর Indian Foreign Services বা IFS পরীক্ষায় পাশ করে ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে বিশ্বের বিভিন্ন ভারতীয় দূতাবাসের কাজে যোগ দান করেন। সেই সূত্রেই বিশ্বের বিভিন্ন দেশে তিনি তাঁর কর্মজীবন কাটিয়েছেন। পরিচিত হয়েছেন সেই সব দেশের সংস্কৃতি, সভ্যতা, রাজনীতির সঙ্গে যা পরবর্তীকালে তাঁর দেশের বিদেশমন্ত্রী হিসাবে কাজ করার ক্ষেত্রে বড় অনুঘটক হয়ে উঠেছিল। চিন, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, পাকিস্তান, জ্যামাইকা, জাম্বিয়ার মতো দেশের ভারতীয় দূতাবাসে তিনি কর্মজীবন অতিবাহিত করেছেন। প্রায় ৩ দশক ধরে সেই চাকরি করার পর তিনি অবসর নেন সরকারি কর্মী হিসাবে। যোগ দেন কংগ্রেসে। সেটা ১৯৮৪ সাল। ইন্দিরা গান্ধির মৃত্যুর পরে দেশে সেই বছরই অনুষ্ঠিত হয় অষ্টম লোকসভা নির্বাচন। তাতে কংগ্রেসের টিকিটে প্রথমবারের জন্য ভোটের ময়দানে নামেন নটবর সিং। ভোটে জিতে হন সাংসদ। দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন রাজিব গান্ধি। তিনি নটবরকে নিয়ে আসেন তাঁর মন্ত্রিসভায়। প্রথমেই অবশ্য ক্যাবিনেটে পা রাখার সিযোগ পাননি নটবর। হয়েছিলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন, তোলাবাজি থেকে মস্তানি, খুন থেকে ধর্ষণ, সিভিক ভলান্টিয়াররাই মুখ পোড়াচ্ছে রাজ্যের

ইস্পাত, খনি, কয়লা ও কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পরে বিদেশ প্রতিমন্ত্রী হিসাবে রাজিবের সঙ্গে কাজ করেছিলেন নটবর। প্রথম ইউপিএ সরকারের আমলে মনমোহন সিংহের মন্ত্রিসভায় নটবর বিদেশমন্ত্রী ছিলেন। তবে মাত্র এক বছর স্থায়ী হয়েছিল তাঁর মন্ত্রিত্ব। দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। ইরাকের সঙ্গে ‘তেলের বিনিময়ে খাদ্যকাণ্ডে’(Food in Exchange for Oil) নটবর বিপুল অঙ্কের দুর্নীতি(Corruption) করেছেন বলে অভিযোগ ওঠে। বিরোধীরা বিদেশমন্ত্রীর পদ থেকে তাঁকে সরানোর দাবি করেন। তবে নানা বিতর্ক সত্ত্বেও নটবর গান্ধি পরিবারের(Gandhi Family) ‘ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত ছিলেন। কংগ্রেসের একের পর এক নির্বাচনী পরাজয়ে যখন দলের সভাপতি পদে নতুন মুখ আনার দাবি উঠেছিল, সেই সময়েও গান্ধি পরিবারের কাউকে দলের শীর্ষ পদে বসানোর দাবি জানিয়েছিলেন প্রবীণ এই নেতা। যদিও একসময় সোনিয়া গান্ধি তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। প্রবীণ এই রাজনীতিককে পদ্মবিভূষণে সম্মানিত করেছিল ভারত সরকার। কিন্তু শেষের দিকে নিজের আত্মজীবনীতে গান্ধি পরিবারকে নিয়ে বিতর্কিত বক্তব্য লিখে নিজের গরিমা হারিয়েছিলেন নটবর।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য