মেঘালয়: মুখ্যমন্ত্রী সাংমার কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী

প্রার্থী তালিকা প্রকাশ রাজ্য বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার কেন্দ্রে বিজেপি দাঁড় করাল প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা বার্নাড এন মারাককে।  রাজ্য নেতৃত্ব এদিন মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় নাম রয়েছে মারাকের। মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ তুরা সংসদীয় কেন্দ্র থেকে। বার্নাড একসময় মেঘালয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি যোগ দেন পদ্ম শিবিরে। এই নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। সে সব মামলার মধ্যে আবার ধর্ষণের মামলা রয়েছে। সেই ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে অবশ্য জামিনে ছাড়া পান।  গত নভেম্বরে সেখানকার একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করে। অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি তেমজেন ইমনা আংলন প্রতিদ্বন্দ্বিতা করবেন আলংটাকি সংসদীয় কেন্দ্র থেকে।

প্রার্থী ঘোষণা করতে গিয়ে দলের তরফ থেকে বলা হয়েছে, বুধবার সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বৈঠকে বসে। মেঘালয়ের বিধানসভা নির্বাচনে  রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। দল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা বর্তমানে আমাদের দলের অন্যতম নেতা বার্নাড এন মারাক প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার বিরুদ্ধে।

মেঘালয় রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে মোট ৬০টি আসনের মধ্যে তার মাত্র ২০টি আসনে প্রার্থী দেবে। বাকি আসনে প্রার্থী দেবে এনডিপিপি। দলের প্রচারের ট্যাগলাইন এম পাওয়ার মেঘালয়। এই রাজ্যেও হবে ডাবল ইঞ্জিন সরকার। 

আরও পডুন মেঘালয়ে সরকার বদলের ডাক মমতার

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন