‘RSS-এর পতাকা একদিন জাতীয় পতাকা হবে’, ফের বেফাঁস মন্তব্য বিজেপি বিধায়কের

প্রাক্তন মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বেফাঁস মন্তব্যে তাঁর জুড়ি মেলা ভার। কখনও জাতীয় সঙ্গীত নিয়ে আবার কখনও মন্দির-মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী (Karnataka Ex Minister) তথা প্রবীণ বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (K S Eswarappa) । এবার জাতীয় পতাকা (National Flag) নিয়েই ফের বেফাঁস মন্তব্য করে বসেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি দাবি করেছেন, ‘একদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সাংগঠনিক পতাকাই (Saffron Flag) দেশের জাতীয় পতাকার মর্যাদা পাবে।’ প্রাক্তন মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

মোদি সরকার (Modi Government) ) ক্ষমতায় আসার পরেই দেশে হিন্দুত্বের বাড়বাড়ন্ত হয়েছে। প্রধানমন্ত্রীকে সামনে রেখে আরএসএস (RSS) নেতৃত্ব দেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করেছেন বলে লাগাতার অভিযোগ করে যাচ্ছেন বিরোধীরা। শিক্ষাক্ষেত্র থেকে প্রশাসনের শীর্ষ পদে আরএসএসের অনুসারীরা জাঁকিয়ে বসছেন অভিযোগ উঠেছে। যদিও আরএসএসের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, রাজনীতিতে কোনও আগ্রহ নেই সংগঠনের। সামাজিক সংগঠন হিসেবেই কাজ করতে আগ্রহী।

কিন্তু এদিন সরাসরি আরএসএসের হয়ে ব্যাট করেছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা (K S Eswarappa) এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘হাজার-হাজার বছর ধরেই গেরুয়া পতাকাকে সম্মান জানানো হচ্ছে। আরএসএসের গেরুয়া পতাকা আসলে আত্ম বলিদানের প্রতীক। একদিন আরএসএসের পতাকাই দেশের জাতীয় পতাকার মর্যাদা পাবে, তাতে কোনও সন্দেহ নেই।’ কয়েকদিন আগেই ঈশ্বরাপ্পা বলেছিলেন, ‘দেশে ৩৬০০০ মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। ওই ৩৬ হাজার মসজিদকে ফের মন্দিরে পরিণত করা হবে। তার জন্য যত রকম লড়াই করার প্রয়োজন, হিন্দুরা করবেন।’

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে