জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যাবতীয় জল্পনার ইতি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসলেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম। সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রের তরফে এ কথা জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে পাঁচ বছর দায়িত্ব সামলাবেন প্রাক্তন বিচারপতি বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম।

জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হওয়ার পরে ১৯৯৩ সাল থেকে চেয়ারম্যান পদে মূলত সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই বসানো রীতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মোদি জমানায় সেই রীতি ভাঙা হয়। বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণকুমার মিশ্রকে ২০১৬ সালের ২ জুন চেয়ারম্যান পদে বসানো হয়। যিনি বিচারপতির আসনে থেকে সব শিষ্টাচার লঙ্ঘন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় মেতে উঠেছিলেন। বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিলেন। গত ১ জুন অবসর নিয়েছেন তিনি। তার পরে ফাঁকাই পড়ে রয়েছে চেয়ারম্যান পদ। দীর্ঘ ছয় মাসের বেশি চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে ছিল জাতীয় মানবাধিকার কমিশনের কাজকর্মও স্থবির হয়ে পড়েছে।

গত বুধবারই জাতীয় মানবাধিকার দেশের মানবাধিকার রক্ষার শীর্ষ সংস্থার শীর্ষ পদে কাকে বসানো হবে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে বৈঠকে বসেছিল উচ্চ পর্যায়ের কমিটি। ওই কমিটির বাকি তিন সদস্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকের পরেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বসতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও সেই জল্পনা খারিজ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি।

জাতীয় মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়মের জন্ম ১৯৫৮ সালের ৩০ জুন। চেন্নাইয়ের বিবেকানন্দ কলেজ থেকে রসায়নে স্নাতক হওয়ার পরে মাদ্রাজ আইন কলেজ থেকে আইনে স্নাতক হন। ১৯৮৩ সালে মাদ্রাজ হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিশ শুরু করেন। ২০০৬ সালের ৩১ জুলাই মাদ্রাজ হাইকোর্টের অস্থায়ী বিচারপতি পদে নিয়োগ পান। ২০০৯ সালের ৯ নভেম্বর স্থায়ী বিচারপতি পদে পদোন্নতি ঘটে। ২০১৯ সালের ২২ জুন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান। ওই বছরের ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন বি রামাসুব্রহ্ম্যনিয়ম। গত বছর ৩০ জুন অবসর নেন তিনি।

অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ নবজাতকের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি