খড়ের গাদায় দাউ দাউ করে জ্বলছে আগুন, খেলতে গিয়ে পুড়ে ছাই ৪ শিশুর

সূত্রের খবর, শিশুদের বাড়ির অদূরে একটি খড়ের গাদায় আচমকাই আগুন লেগে যায়। সেই সময় সেখানে খেলছিল চার শিশু।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে! খড়ের গাদায় আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু চার শিশুর। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে, সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের জগন্নাথপুর থানার সংলগ্ন গিটিলিপি গ্রামে। সূত্রের খবর, শিশুদের বাড়ির অদূরে একটি খড়ের গাদায় আচমকাই আগুন লেগে যায়। সেই সময় সেখানে খেলছিল চার শিশু। হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় শিশুরা আর পালানোর সুযোগ পায়নি।
এই বিষয়ে পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এবং দগ্ধ অবস্থায় ৪ শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি এখন পরিদর্শন করছেন পুলিশের একটি দল। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, নিহত চার শিশুদের মধ্যে একজন ছেলে এবং তিনজন মেয়ে রয়েছে। শিশুরা ঘটনার সময়ে গোলাঘরে রাখা একটি খড়ের স্তূপ খেলা করছিল। আচমকাই খড়ের স্তূপে আগুন লেগে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এখন ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, একই এলাকায় বিগত ৩ বছর আগে একই রকমের ঘটনা ঘটেছিল। সেখানেও দুটি শিশু মারা যায়। যাঁরা বাড়ির কাছে একটি খড়ের গাদায় খেলছিল। এরপর আচমকাই সেখানে আগুন ধরে গেলে শিশুরা পুড়ে মারা যায়। অনেক চেষ্টার পর নিহত শিশুদের উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষে। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একজন তিন বছরের শিশু এবং একজন আড়াই বছরের শিশু। আসলে আগুন লাগার সময়ে ওই অঞ্চলে ডিজে বাজছিল, তাই আগুন লাগায় বাচ্চাদের চিৎকার কেউ শুনতে পাননি। পালানোর সুযোগ পায়নি তাঁরা। জীবন্ত পুড়ে যায়। অনেক প্রচেষ্টার পর শিশুদের উদ্ধার করা হলেও তাঁদের পুরো শরীর পুড়ে যাওয়ায় তাঁরা ঘটনাস্থলেই মারা যায়। বছর তিনেকের মধ্যে আবারও খড়ের গাদায় চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি