মহারাষ্ট্রে ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৪, প্রধান অভিযুক্ত পলাতক

FIR-এর উদ্ধৃতি দিয়ে, আধিকারিক বলেছেন, বিজয় ঘাডগে প্রথমে কিশোরিটিকে ধর্ষণ করেন এবং পরে আরও দুজন তাঁকে যৌন নির্যাতন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা। রবিবার মহারাষ্ট্রের ধারাশিবে ১৫ বছর বয়সী একটি কিশোরী কে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার হয়েছে। যদিও মামলার প্রধান আসামী এখনও পলাতক। পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার বিকেলে কিশোরী টি যখন মুদিখানা দোকানে যাচ্ছিল, তখন তাঁর সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রধান অভিযুক্ত হলেন বিজয় ঘাডগে (২৫), যিনি মেয়েটিকে চেনেন, এবং ঘটনার দিন তাঁর বাড়িতে আমন্ত্রণ জানায়। ঘটনার দিন তাঁর বাড়িতে আরও চারজন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। FIR-এর উদ্ধৃতি দিয়ে, আধিকারিক বলেছেন, বিজয় ঘাডগে প্রথমে কিশোরিটিকে ধর্ষণ করেন এবং পরে আরও দুজন তাঁকে যৌন নির্যাতন করেন।

এরপর বাড়িতে পৌঁছে ওই কিশোরী তাঁর পরিবারের সদস্যদের গণধর্ষণের কথা বলে এবং তাঁরাই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এখনও পর্যন্ত এই অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। ওই এলাকার সমস্ত কৃষক বিজয় ঘাডগের বাড়ি ঘেরাও করলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা দেওয়ার পকসো আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার রহস্য এখনও ভেদ হয়নি।

তার মধ্যেই প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। কখনও রাজস্থানে আত্মীয়র দ্বারা কিশোরী ধর্ষণ, কখনও অসমে টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, প্রধান শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষণ, স্কুলের ঝাড়ুদারের ৪ বছরের শিশুকে ধর্ষণ, আবার কখনও ডাক্তারের দ্বারা নার্স ধর্ষণ, ইনস্টাগ্রামে কিশোরীর সঙ্গে পরিচয় হয়ে তাঁকে ধর্ষণ, কখনও কর্নাটকের কারকালায় একটি নির্জন জায়গায় ২৪ বছর বয়সী মহিলাকে অপহরণ করে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ সহ একাধিক মামলায় এখন জর্জরিত গোটা ভারতবর্ষ।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…