পঞ্জাবে উলটপুরাণ! অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে এক শ্রমিককে ‘ধর্ষণ’ করল চার তরুণী

তরুণী নন, ধর্ষিত হলেন এক পুরুষ। আর তাঁকে অপহরণ করে ধর্ষণ করলেন চার তরুণী বলে অভিযোগ। ধর্ষিত ব্যক্তি পেশায় শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি : তরুণী নন, ধর্ষিত হলেন এক পুরুষ। আর তাঁকে অপহরণ করে ধর্ষণ করলেন চার তরুণী বলে অভিযোগ। ধর্ষিত ব্যক্তি পেশায় শ্রমিক। ঘটনাটি পঞ্জাবে। এই ঘটনার কথা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিত ব্যক্তি জলন্ধরের বাসিন্দা। পেশায় এক চামড়া কারখানার শ্রমিক। তাঁর অভিযোগ, সোমবার কাজ থেকে ফেরার সময় হঠাৎই তাঁর সামনে একটি সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। ভিতরে ছিল চার তরুণী। একটি ঠিকানা জিজ্ঞেস করার অজুহাতে ওই ব্যক্তিকে ডাকে। তারপরই চোখে স্প্রে করে দেয় কেমিক্যাল। ফলে বেসামাল হয়ে পড়েন ওই শ্রমিক। সেই সুযোগেই তাঁকে গাড়িতে তুলে নেয় তরুণীরা। সকলেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। ওই ব্যক্তিকেও জোর করে মদ খাওয়ায় তারা। তারপর শ্রমিককে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁর উপর যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর গভীর রাতে নির্জন এলাকায় ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। গাড়িতে উঠে তাঁর চোখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল বছর কুড়ির এই চার তরুণী।

তবে এত বড় ঘটনার পরও পুলিশকে কোনও অভিযোগ জানাননি তিনি। মুখ খোলেন সংবাদমাধ্যমের সামনে। জানান, তিনি বিবাহিত। সন্তানের বাবা। তাঁর স্ত্রীর অনুরোধেই পুলিশের দ্বারস্থ হননি তিনি। স্বামী বেঁচে বাড়ি ফেরায় আর কোনও ঝক্কি নিতে চাননি নির্যাতিতর স্ত্রীও। এহেন ঘটনার পর থেকেই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন ওই শ্রমিক। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ গোটা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছে।

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা