চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একশো বছরে বিয়ে করলেন স্বাধীনতা সংগ্রামী

নিজস্ব প্রতিনিধি : বয়স একশো বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী। ১০৩ বছর বয়সে তাঁর অর্ধেকের বয়সের এক মহিলাকে বিয়ে করলেন এক বৃদ্ধ। একটা সময়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন ভোপালের বাসিন্দা এই স্বাধীনতা সংগ্রামী।

এই নিয়ে তৃতীয়বার বিয়ে করলেন স্বাধীনতা সংগ্রামী হাবিব নজর। ভোপালের ইটওয়ারা প্রদেশে বিয়ের অনুষ্ঠানটি হয়। দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার তৃতীয় বিবাহটি করেন হাবিব। হাবিব বিয়ে করেছেন ৪৯ বছর বয়সি ফিরোজ জাহানের। ফিরোজ জাহানেরও এটি দ্বিতীয় বিয়ে। গত বছরই দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এতদিন তা প্রকাশ্যে আসেনি। তবে এবারে তা সামনে এল। নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভালোই রয়েছেন শতোর্ধো এই বৃদ্ধ।

নিজের জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে সাংবাদিকদদের হাবিব জানান, ‘আমার প্রথম বিয়ে হয় নাসিকে। প্রথম বিয়ের পর নাসিক ছেড়ে লখনউতে চলে যাই। সেখানে আরও একজন মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। তাঁকে বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর নিজে খুব একাকীত্বে ভুগছিলাম। শেষপর্যন্ত ফিরোজের সঙ্গে আমার আলাপ হয়। শেষপর্যন্ত ফিরোজকে বিয়ে করি।‘ তবে হাবিব সাফ জানিয়ে দেন, তিনি ফিরোজ করার জন্য জোর করেননি। ফিরোজ নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছিল। ৪৯ বছর বয়সি ফিরোজ জাহান জানান, ১০৩ বছর বয়সি এই স্বাধীনতা সংগ্রামীকে দেখার মতো কেউ নেই। তাই তিনি তাঁকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন। তাঁর স্বামী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনও শারীরিক সমস্যা নেই।

Published by:

Share Link:

More Releted News:

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ