কোভ্যাক্সিন নিয়েও রোম সফরে মোদি! যোগ দেবেন জি-২০ সম্মেলনে

কোভ্যাক্সিন নিয়েও আমেরিকার পর রোমে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভ্যাক্সিন নিয়েও আমেরিকার পর রোমে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ইতালি পৌঁছে গিয়েছেন মোদি। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কোভ্যাক্সিন নিয়ে বিনা কোয়ারেন্টাইনে বিদেশ ঘুরছেন। যেহেতু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ভারতের বাইরে ব্যবহারে অনুমতি নেই। তাই ওই টিকা প্রাপকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে বলছে বিভিন্ন দেশ।

জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘অতিমারি পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বিদেশমন্ত্রক সূত্রের খবর, এ বারের জি-২০ শীর্ষ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের বিষয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১২ বছর বাদে ভারতের কোনও প্রধানমন্ত্রী গেলেন রোম সফরে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টেয় ইতালির রাজধানীতে মোহনদাস করমচন্দ গান্ধির মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তারপরেই সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদি। যা ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

তিনদিনের রোম সফরে মোদির ভ্যাটিক্যান সিটিও যাওয়ার কথা। প্রসঙ্গত মোদি ভারতের প্রতিনিধি হয়েই রোমে যাবেন বলে মুখ্যমন্ত্রীর সেদেশের সফর বাতিল করে বিদেশমন্ত্রক? প্রশ্ন করেছে তৃণমূল। গত ৬-৭ আক্টোবর রোমে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ইতালি সফরের অনুমতি দেয়নি। যার ফলে বেজায় ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিমানবন্দর এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?